স্পোর্টস ডেস্ক , ২২ অক্টোবর:- আইপিএল শেষ হতেই শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর। ভারতীয় এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল শেষ করে পৌঁছে যাবেন ক্যাঙারুদের দেশে। সেখানে তাঁরা কোয়রান্টিনে থাকবেন ১৪ দিন। কোয়রান্টিনে থাকা অবস্থাতেও অনুশীলন করতে পারবেন কোহলি-রোহিতরা। ভারতীয় ক্রিকেটারদের দুশ্চিন্তা কমিয়ে এ কথা জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি সিরিজের জন্য এল অস্ট্রেলিয়ার তরফে সরকারি ছাড়পত্রও। এক দিনের সিরিজের প্রথম ম্যাচ ২৭ নভেম্বর। পরের এক দিনের ম্যাচও সেখানে হওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলীয় বোর্ড। সেটি হবে ২৯ নভেম্বর। তিন ম্যাচের এক দিনের সিরিজের শেষ ম্যাচ হবে ওভালের ক্যানবেরায় ১ ডিসেম্বর। সেখানেই শুরু হবে টি২০ সিরিজ ৪ ডিসেম্বর। দুই দলকে তার পর আবার চলে আসতে হবে সিডনিতে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য।
Related Articles
রাস্তার একাংশ গিলে খেয়েছে পুকুর, সমস্যায় বাসিন্দারা, বিক্ষোভ গ্রামবাসীদের।
হুগলি, ১৯ মার্চ:- হুগলির পান্ডুয়ার খীরকুন্ডি নামাজগ্রাম নিয়ালা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায় পুকুরের পার দিয়ে রয়েছে গ্রামের মানুষের যাতায়াতের ঢালাই রাস্তা।গ্রামের কয়েকশ মানুষ ওই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করে। গত কয়েক মাস আগে রাস্তার একাংশ ভেঙে জলে চলে যায়। তৈরি হয়েছিল বড় গর্ত। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই করছে যাতায়াত। প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও এখনো মেরামত […]
প্রাথমিকে ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘করোনার নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে। দেখতে হবে ওটা কতটা ভয়ঙ্কর। যদি রাজ্যে ছড়িয়ে না পড়ে তাহলে প্রাথমিকে স্কুল খোলার চিন্তাভাবনা করতে হবে। এব্যাপারে শিক্ষা দফতর ও মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখতে বলব। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করাই যায়। সপ্তাহের বিভিন্ন দিন গুলি ভাগ করে […]
বেশিরভাগ সমীক্ষাই বলছে বাংলা নিজের মেয়েকেই চায়।
কলকাতা, ২৯ এপ্রিল:- সব জল্পনা উড়িয়ে রাজ্যে ফের তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতবারের তুলনায় আসন সংখ্যা কমলেও ক্ষমতা দখলের মতো ম্যাজিক ফিগার অনায়াসে হাসিল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঘাসফুল শিবির ১৫২ থেকে ১৬৪ আসনে জিততে পারে বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা ‘সি ভোটার। রাজ্যের ৪২ দশমিক ১ শতাংশ ভোটার শাসকদল তৃণমূল কংগ্রেসের উপরেই […]










