কলকাতা , ২০ অক্টোবর:- প্রতিমা নিরঞ্জনের সময় জল দূষণ এড়াতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই বছর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার নির্দেশিকা মেনে পাইলট প্রকল্প হিসেবে দমদম পার্ক এবং লেকটাউনের দুটি পুকুরের ঘাটে সিন্থেটিক লাইনার লাগানো হবে। এর ফলে ভাসানের বর্জ্য জলে মিশে যাবে না বলে তিনি জানান। এই বছর ভাসানের আগে, ভাসানের সময় এবং পরে জলের গুণমান বিচার করে দেখা হবে বলেও তিনি জানিয়েছেন। দূষণ আটকাতে জাতীয় নির্দেশিকা মেনে চলার জন্য ইতিমধ্যেই সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। আদালতের নির্দেশে পর্ষদ এই বছর পরিবেশবান্ধব কোন পুরস্কার দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এইদিকে দূষণ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য আজ থেকে রবিবার পর্যন্ত বিকাল ৫ টা থেকে রাত ১০টা পর্যন্ত পর্ষদের কন্ট্রোল রুম খোলা থাকবে। যার নিঃশুল্ক নাম্বার হল ১৮০০ ৩৪৫ ৩৩৯০।
Related Articles
দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়ায়।
হুগলি, ১৩ এপ্রিল:- কলেজের প্রিন্সিপালের তৈরি করে দেওয়া কমিটি এবং কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গড়ে দেওয়া কমিটির সদস্যদের বিবাদ গড়াল সংঘর্ষে। হাওড়ার জগাছা থানা এলাকার ডাঃ কানাইলাল ভট্টাচার্য কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, কলেজের প্রিন্সিপালের তরফ থেকে তৈরি […]
ফের সিতাইয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১ যুবক ।
দিনহাটা, ১ জুন:- ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিতাইয়ের থানার পুলিশ ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার করে। ধৃত ওই যুবকের কাছ থেকে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ট কার্তুজ এবং একটি মোটর বাইক। ধৃত ওই যুবককে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা যায়, […]
‘সিভিক ভলেন্টিয়ারে’র পোশাক পরে বেলুড়ে তৃণমূল নেতার বাড়িতে চুরি !
হাওড়া, ১ এপ্রিল:- এবার সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়। চুরি হয়েছে খোদ তৃণমূল নেতার বাড়িতেই। হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা রিওয়াজ আহমেদের বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ। সিসিটিভিতে দেখা গেছে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে কাঁধে করে পাখা, চেয়ার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে ‘চোর’। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বেলুড় […]








