হুগলি , ২১ অক্টোবর:- শ্রীরামপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মর্মান্তিক ঘটনা। প্রতিবেশীর মারে মৃত্যু প্রৌঢ়ের। গতকাল সকালে শ্রীরামপুর গার্লস কলেজের সামনে পার্সি লেনের ঘটনা। যায়না বিবির সাথে দীর্ঘদিন ধরে জমি সক্রান্ত ঝামেলা হাতিম আনসারীর। সেই ঝামেলা গতকাল হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ হাতিমের 5 ছেলে মিলে ঘর থেকে রাস্তায় বের করে বাস রড দিয়ে মারে যায়না বিবিকে। এলাকায় লোকজন ছুটে আসলে পালিয়ে যায় হাতিম ও তার ৫ ছেলে । যদিও গতকাল বিকেলেই গ্রেফতার হয় হাতিমের দুই ছেলে পাপ্পু আনসারী ও পোলো আনসারী। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। আজ সকালে আহত যায়না বিবি কলকাতার SSKM হাসপাতালে মারা যান। এই ঘটনার পর পলাতক হাতিম সহ তার ৩ ছেলে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি এলাকার মানুষের।
Related Articles
করোনা আক্রান্ত ক্রিকেটাররা, উদাসীন পিসিবি।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছেন স্কোয়াডের ১০ জন ক্রিকেটার। কিন্তু মারণ ভাইরাসে আক্রান্ত ক্রিকেটারদের প্রতি উদাসীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় নির্বাচক তথা দেশের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক।ইংল্যান্ড সফরে রওনা দেওয়ার আগে সম্প্রতি করোনা পরীক্ষা করা হয় স্কোয়াডে থাকা পাক ক্রিকেটারদের। রিপোর্টে […]
গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে নদীয়ার জেলাশাসক।
নদীয়া , ২৬ জুন:- দীর্ঘদিন ধরেই গঙ্গা ভাঙ্গন অব্যাহত। বর্ষা এলেই প্রায় তলিয়ে যায় বিঘা বিঘা চাষের জমি সহ বাড়িঘর। অস্থায়ী ভাবে কাজ হয় বটে কিন্তু তাও আবার তলিয়ে যায় গঙ্গাবক্ষে। এবার ঘটনাস্থল পরিদর্শনে এলেন নদীয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল। স্থানীয় বাসিন্দাদের স্থায়ীভাবে বাঁধানোর আশ্বাস দিলেন তিনি। সূত্রের খবর, নদীয়া শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের […]
লাঠি উচিয়ে কিংবা ধমকিতে নয় , এবারে চাকার হাওয়া ছেড়ে লকডাউন সফল করতে বদ্ধপরিকর পুলিশ।
হুগলি , ২৫ জুলাই:- লাঠি উচিয়ে কিংবা ধমকিতে নয় এবারে চাকার হাওয়া ছেড়ে লকডাউন সফল করতে বদ্ধপরিকর পুলিশ। সাপ্তাহিক লকডাউনের ২য় দিনেও যথেষ্ট তৎপর পুলিশ। সকাল থেকেই হুগলীর বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি লক্ষ্য করা গেলো। চুঁচুড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে-মোড়ে লকডাউন সফল করতে টহল দিলো পুলিশ। পাশাপাশি এদিন সদর শহরের বেশকিছু জায়গায় লকডাউনে অযথা বেরনো […]








