কলকাতা , ২১ অক্টোবর:- হাইকোর্টের নির্দেশ মতো পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দিল সল্টলেক বিজে ব্লক পুজো কমিটি। সল্টলেকের বিজে ব্লকের পুজো এবার জমিদার বাড়ির নাট মন্দিরের আদলে করা হয়েছে। এবার ৩৭ বছরে পড়ল বিজে ব্লকের পুজো। সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই পুজোর তোড়জোড় করা হচ্ছিল এমনটাই জানান পুজো উদ্যোক্তারা। মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক দূরত্ব থাকে সেই কথা মাথায় রেখেই ব্যবস্থা করা হয়েছে। গতকাল হাইকোর্টের নির্দেশিকা দেওয়ার পর আজ সকাল থেকে সল্টলেক বিজে ব্লক পুজো কর্তারা পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যাতে কোনো ভাবেই দর্শনার্থীরা পুজো মন্ডপে প্রবেশ করতে না পারে তার জন্য নজরদারির ব্যবস্থাও করেছে। তবে দূর থেকে প্রতিমা দর্শন করতে পারবে দর্শনার্থীরা সেভাবেই এবার মন্ডপ তৈরি করা হয়েছে।
Related Articles
রাজ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ১৭ অক্টোবর:- পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক তিন হাজার ৮৬৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ১৭ হাজার ৫৩ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৭৭ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। […]
রচনা অধ্যায় অতীত,আমি চাই রচনাও দেবাংশুর হয়ে প্রচার করুক-অসিত।
হুগলি, ৩ এপ্রিল:- গত ২৯ মার্চ সাংবাদিক বৈঠক ডেকে দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমন করেছিলেন। বলেছিলেন, দেবাংশু হারবে যদি রচনা ওর সঙ্গে প্রচারে ঘোরে।কাটমানি খাওয়া নিয়েও সরব হয়েছিলেন অসিত। খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন রচনার দম থাকলে নির্দল হয়ে দাঁড়াক আমিও নির্দল হয়ে দাঁড়াবো যদি না হারাতে পারি মাথা মুড়িয়ে হুগলি জেলায় ঘুরব। তার টিকিট […]
ভুয়ো ভ্যাকসিনের মতো ঘটনাকে রুখতে জেলাশাসকদের সঙ্গে নবান্নে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যসচিব।
কলকাতা , ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন শিবিরের আয়োজন করার মতো ঘটনা রুখতে রাজ্য সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ সন্ধ্যায় নবান্ন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে ভ্যাকসিনের কেন্দ্রগুলি সরকারি বা বেসরকারি ভাবে আয়োজন করা হলেও বাধ্যতামূলক ভাবে রাজ্যের অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে […]







