হুগলি , ২১ অক্টোবর:- শ্রীরামপুরের জলকল মাঠ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রমেশ দাস। ধৃতকে জেরা করে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেলো পুলিশ। গত পরশু রাতে কলকাতা পুলিশের এসটিএফ সাউথ পোর্ট থানার স্ট্যান্ড রোড থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সুজাত গোস্বামী ও মহম্মদ শাহিদের কাছ থেকে ৮ টি দেশি ওয়ান সাটার বন্দুক উদ্ধার হয়। শ্রীরামপুর জলকল এলাকায় এক দুষ্কৃতী কে ধরে জেরা করার পরই সুজাতের বাড়ির অস্ত্র কারখানা হদিশ পায় শ্রীরামপুর থানা। তার বাড়িতে হানা দিয়ে শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার করে অস্ত্র সহ তৈরিরও সরঞ্জাম।সুজাত গোস্বামীর বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে। পেশায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার সুজাত গোস্বামীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কার্তুজ, ম্যাগাজিন ও অস্ত্র।
Related Articles
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল-বিজেপির দুই প্রার্থী।
হাওড়া, ১৭ এপ্রিল:- আজ রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও। বেলুড়ের হনুমান মন্দির মহাবীর চক থেকে আজ শোভাযাত্রা হচ্ছে বজরংবলী মন্দির গভ: কোয়ার্টার পর্যন্ত। সেখানে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়, কৈলাশ মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। পাশাপাশি রামনবমীর শোভাযাত্রায় অংশ নেয় বিজেপি কর্মীরাও। আজ সকালে হাওড়ার রামরাজাতলার ওই […]
জোটের জট কাটল না,আলোচনা সদর্থক দাবী তিন দলের।
হুগলি, ২০ ফেব্রুয়ারি:- বৈদ্যবাটিতে সিপিআইএম এর কার্যালয়ে এক ঘন্টার মিটিং শেষে মহঃ সেলিম প্রদীপ ভট্টাচার্য নৌসাদ সিদ্দিকিরা বললেন,আলোচনা আরো কয়েকবার হবে।তিন দলের দুবার বৈঠকেও রফা সূত্র বেরোলো না কেন,সাংবাদিকদের প্রশ্নে সেলিম বলেন,২৯৪ টা আসন নিয়ে আলোচনা তাই সময় লাগবে।আরো কয়েকবার আলোচনা হতে পারে।দক্ষিনবঙ্গের আসন গুলো নিয়ে আলোচনা মিটেছে। জোট নিয়ে সদর্থক আলোচনা হয়েছে।প্রদীপ ভট্টাচার্য বলেন,সব […]
আমফানে ক্ষতিগ্রস্থ বটগাছের নতুন করে জন্ম দিলো চাকুন্দির মানুষ।
চিরঞ্জিত ঘোষ, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ই জুন বৃক্ষরোপন করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ বিধস্ত আমফন ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে। এই রকম একটা পরিস্থিতে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। আমফন ঝড়ে চাকুন্দি হাওড়া ব্রিজ বাস স্টপেজে একটি বহু পুরাতন বটগাছ ছিল সেটি উপরে যায়, যথাস্থানে […]







