হাওড়া , ২১ অক্টোবর:- পুজোর আগে অভিযান চালিয়ে বেআইনি মদ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, ২ দিন আগে ওই বিশেষ অভিযান চালানো হয়েছিল। প্রায় ১০০ বোতল দেশি ও বিদেশি মদ উদ্ধার করে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাওড়ায় এজেসি বোস বি.গার্ডেন থানা এলাকার একটি বাড়ি থেকে অনেকদিন ধরেই এই বেআইনি মদ বিক্রির অভিযোগ আসছিল। বিশেষ করে দূর্গাপুজোর সময় এই বেআইনি মদ বিক্রির কারবার চলছিল। গোপন সূত্রে পুলিশ জানতে পারে মহম্মদ মইম নামে এক ব্যাক্তির বাড়িতে রমরমিয়ে চলছিল এই বেআইনি মদের ব্যবসা। সেই খবর পেয়েই ওই বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় ৫৬টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল, ২৮টি বিয়ারের বোতল এবং ২৫টি দেশি মদের বোতল। এগুলি বাজেয়াপ্ত করা হয়। উৎসবের মরসুমে বেশি মুনাফার জন্যই বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
Related Articles
উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস চালু হলো।
হুগলি, ৮ জুন:- আবার একটা প্রশংসনীয় কাজ শুরু করল পরিবহন দপ্তর। উত্তরপাড়া পুরসভার চিফ অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ যাদবের উদ্যোগে শুরু হলো উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস। বহুদিন ধরে এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল এখান থেকে একটি সরকারি বাসে রুটের। কারণ শ্রীরামপুর থেকে বাগবাজার এবং শ্রীরামপুর থেকে করুনাময়ী পর্যন্ত তিন নম্বর বাস রুট আজ প্রায় […]
প্রশংসনীয় উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত কোন্নগর পৌরসভা ।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- প্রশংসনীয় উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত কোন্নগর পৌরসভা ।এদিন পৌরসভার পক্ষ থেকে একটি লঙ্গরখানা খোলা হয়েছে সেই লঙ্গরখানায় রান্না হচ্ছে দু’বেলা আহার। পুর প্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি জানালেন কোননগরেররের কোন মানুষ এই বিপদের দিনে যাতে না খেয়ে থাকেন তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা পুরসভার পক্ষ থেকে যতদিন এই বিপর্যয় চলবে আমরা […]
উত্তরপাড়ায় দোলের দিন রং খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু আইনজীবীর।
হুগলি,৯ মার্চ :- উত্তরপাড়ায় দোলের দিন রং খেলে গঙ্গায় শান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু আইনজীবীর। কোন্নগর নবগ্রাম এলকার অভিষেক রায় ( ৩৪ ) উত্তরপাড়ার নিজের শ্যালিকার বাড়িতে দোলের রং খেলতে এসেছিলো। রং খেলে উত্তরপাড়া সখের বাজার গঙ্গার ঘাটে শান করতে নেমে তলিয়ে গেছেন। অভিষেক সাঁতার জানতো না বাড়ির লোকের দাবি। অভিষেক পেশায় হাই কোর্টের […]








