হুগলি , ৫ আগস্ট:- অভিজিৎ নক্ষত্রে পূর্ণ মূহুর্তে রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস সমারোহের সূচনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলাতেও পরেছে তার আঁচ । রাজ্যের প্রত্যেকটি জেলায় কার্যত সম্পূর্ণ লকডাউনের মাঝেও চলছে পূজা যজ্ঞ । করোনা পর্বে রাজ্য সরকারের লক ডাউনকে চ্যালেঞ্জ জানিয়ে শ্রীরামপুরে হোমযঞ্জ করে পুজো করল বিজেপির নেতা কর্মীরা । বুধবার শ্রীরামপুরের প্রভাসনগরে বিজেপির কার্যালয়ে রামের পুজো করা হয় । বিজেপি নেতা পরাগতরু মিত্রের অভিযোগ রাজ্য সরকার ষড়যন্ত্র করে রামের পুজো বন্ধ করতে চেয়েছিল । কিন্তু রাজ্য সরকার কে ধিক্কার জানিয়ে মানুষ পুজোতে সামিল হয়েছে । এই সরকার একটি সম্প্রদায় কে তোষন করে চলায় মানুষ এই সরকারকে আর চায় না । এই সরকার দুর্নিতীর সরকার । এই সরকার তোলা বাজের সরকার । এই সরকার আমাদের হাহাকার ছাড়া কিছুই দেয়নি । তাই মানুষ রামরাজ্য চায় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগাঠনিক সভাপতি শ্যামল বসু ও মহিলা মোর্চার সভানেত্রী শশী সিং।
Related Articles
খানাকুলে পঞ্চায়েত ভবনে আগুন, তীব্র উত্তেজনা।
প্রদীপ বসু, ২৬ মে:- পঞ্চায়েত ভবনে আগুন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা। ঘটনাটি খানাকুল-১ নম্বর ব্লকের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎই গ্রামবাসীরা পঞ্চায়েতের ভবনের দোতলায় ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও দমকল কেন্দ্রে। প্রথম স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে দমকলের […]
চিরাচরিত রীতি মেনেই প্রতিমা নিরঞ্জন বেলুড় মঠের।
হাওড়া, ৫ অক্টোবর:- চিরাচরিত রীতি মেনে দশমীর সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন হলো বেলুড় মঠের।এবছরের মতো বেলুড় মঠের দুর্গোৎসব শেষ হলো। মা সারদা গঙ্গার ঘাটে দেবী দুর্গার বিসর্জন হয় এদিন। ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালিত হলো বিসর্জন পর্ব। Post Views: 398
চন্দননগর পুরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ তৃণমূলের।
সুদীপ দাস , ১৪ জানুয়ারি:- চন্দননগরের পুরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার চন্দননগরের ৩১নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। চন্দননগর শহরে উন্নয়নের লক্ষ্যে তৈরী এই ইস্তেহারকে মোট ১০ভাগে বিভক্ত করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে চন্দননগরের ১০ দিগন্ত। নিকাশি ও […]











