কলকাতা , ১৯ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নবনীড় বৃদ্ধাশ্রম এ গিয়ে সেখানকার আবাসিকদের শারদীয়া শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দেন। সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে সেখানকার আবাসিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর অনুরোধে ইন্দ্রনীল সেন সেখানে সঙ্গীত পরিবেশন করেন।
Related Articles
ছবছর বয়সেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চুঁচুড়ার বর্ণালীর।
হুগলি, ১৮ মে:- যে বয়সে হাত পায়ে চঞ্চলতা থাকে, সেই বয়সে হাত পায় সঠিক দিশায় ব্যবহার করে ‘ব্ল্যাক বেল্ট’ চুঁচুড়ার বর্ণালী চন্দ। প্যাঁচ পয়জার ক্যারাটের পরিভাষায় যাকে কাতা বলা হয়, মাত্র ছয় বছর বয়সে সেই দশটি কাতা শিখে দেশের মধ্যে ক্ষুদে ব্ল্যাক বেল্টের অধিকারী হয়েছে সেন্ট টমাস স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী বর্ণালী। বাবার হাত ধরে […]
রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের গতি আনতে বাড়ি বাড়ি গিয়ে এই কাজের সিদ্ধান্ত খাদ্য দপ্তরের।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তি করণের প্রক্রিয়ায় আরো গতি আনতে রাজ্যের খাদ্য দপ্তর মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ম এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সব রাজ্যকে আগস্ট মাসের মধ্যে সমস্ত […]
ভার্চুয়াল পুজোর উদ্বোধন বুধবার থেকেই শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৩ অক্টোবর:- ভার্চুয়াল পুজোর উদ্বোধন বুধবার থেকেই শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেলার পুজো দিয়েই শুরু হবে উদ্বোধন। উত্তরবঙ্গের পাঁচটি জেলাসহ ১০ টি জেলার পুজো উদ্বোধন করবেন তিনি। নবান্ন থেকে বিকেল চারটের সময়ে এই উদ্বোধন শুরু হবে। সব জেলাশাসকদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার তিনি দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, […]









