কলকাতা , ১৩ অক্টোবর:- ভার্চুয়াল পুজোর উদ্বোধন বুধবার থেকেই শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেলার পুজো দিয়েই শুরু হবে উদ্বোধন। উত্তরবঙ্গের পাঁচটি জেলাসহ ১০ টি জেলার পুজো উদ্বোধন করবেন তিনি। নবান্ন থেকে বিকেল চারটের সময়ে এই উদ্বোধন শুরু হবে। সব জেলাশাসকদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার তিনি দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং নদীয়া। ১৫ তারিখ বৃহস্পতিবার, তিনি বাকি জেলার পুজো উদ্বোধন করবেন। জেলাগুলি হলো, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম।
Related Articles
হাওড়ায় আজ শেষ দিনের প্রচার। প্রচারে বামেরা।
হাওড়া, ১৮ মে:- হাওড়া লোকসভা ভোটের প্রচারের শেষ দিনে আজ সকাল থেকেই পথে নেমেছে সব রাজনৈতিক দল। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন সকালে প্রচারে নামেন। হাওড়ার জাপানিগেট থেকে প্রচার শুরু হয়। কদমতলায় শেষ হয় প্রচার। পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন প্রার্থী। প্রচারে মহিলাদের ঢাক ঢোল বাজিয়ে প্রচারে অংশগ্রহণ করতে দেখা যায়। Post […]
আগামীকাল অনাড়বম্বর ভাবে পালিত হবে কন্যাশ্রী দিবস।
কলকাতা, ১৩ আগস্ট:- এবছরও কোভিডের ছায়া কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে। শনিবার রবীন্দ্র সদনে সীমিত সংক্ষক অতিথিদের উপস্থিতিতে দিনটি পালন করার আয়োজন করছে রাজ্য সরকার। যেখানে প্রকল্প রূপায়নে সেরা জেলাগুলিকে পুরস্কৃত করার পাশাপাশি সেরা ছাত্রীদের পুরস্কার এবং সম্বর্ধনাও দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেরা জনমুখী প্রকল্পগুলির অন্যতম কন্যাশ্রী। প্রতিবছর ১৪ই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা […]
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত জেলার সর্বত্র ভিড় বাড়ছে বাজারে।
দ:২৪পরগনা, ৪ এপ্রিল:- পুলিশকে দেখে ঘরের মধ্যে প্রবেশ করে পুলিশ দেখে আবার বাইরে বেরিয়ে আয় এমনই চিত্র দেখা গেল সমস্ত জায়গা ,যতই সময় যাচ্ছে লকডাউন ততই আলগা হচ্ছে রাজ্যে। আজ শনিবার দেশজোড়া লকডাউনের দ্বাদশতম দিন। কিন্তু সকাল থেকে সন্ধ্যা কলকাতা থেকে জেলা সর্বত্রই মানুষের জমায়েত চোখে পড়ছে। রাজ্যের কোথাও অত্যাবশ্যকীয় পণ্য বা সবজির জোগান […]







