হাওড়া, ৭ অক্টোবর:- রাজ্যে গণতন্ত্র ফেরানো ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। হাওড়া ময়দান এবং সাঁতরাগাছিতে জমায়েত করে মিছিল শুরু হবে। এর আগে বুধবার দুপুরে কর্মসূচির আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে হাওড়ায় আসেন যুব মোর্চার রাজ্য সহ সভাপতি তাপস ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা, যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং প্রমুখ। তাপসবাবু দাবি করেন, বিভিন্ন দিক থেকে মিছিল এসে নবান্ন অভিযান হবে। চারিদিক থেকে নবান্ন ঘিরে ফেলা হবে। নবান্নে আমরা পৌঁছাব। ভীড়ের নিরিখে অতীতের সব রেকর্ড আগামীকাল ছাপিয়ে যাবে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। পুলিশ বাধা দিলে আমরা পিছপা হব না। উল্লেখ্য, আগামীকালের নবান্ন অভিযান নিয়ে বুধবার হাওড়ার শরৎ সদনে পুলিশের তরফ থেকে বৈঠক হয়। সেখানে পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।
Related Articles
ভোটার তালিকায় যুক্ত হল আরও ১৩ লক্ষেরও বেশি নতুন নাম।
কলকাতা, ১৮ ডিসেম্বর:- রাজ্যের ভোটার তালিকায় যুক্ত হল আরও ১৩ লক্ষ্যের বেশি নতুন নাম।আর কয়েকমাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের প্রস্তুতিতে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল।এই নতুন ভোটারদের মন জয় করতে এবার বাড়তি পরিশ্রম করতে হবে তাদের। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত […]
মাননীয়া মুখ্যমন্ত্রী ১০ বছর ধরে বাংলার মানুষের কাছে মিথ্যা কথা বলে এসেছেনঃ অগ্নিমিত্রা পাল
ব্যারাকপুর , ১ মার্চ:- বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী ১০ বছর ধরে বাংলার মানুষের কাছে মিথ্যা কথা বলে এসেছেন। সোমবার বেলায় নিমতায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দলীয় কর্মী ও তাঁর বৃদ্ধা মাকে মারধরের প্রতিবাদে নিমতা থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় […]
লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা ডোমজুড়ে।
হাওড়া, ৮ মে:- লরির ধাক্কায় স্থানীয় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার ডোমজুড়ের পাকুড়িয়া এলাকায়। এদিন লরির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী ওই যুবকের। রবিবার সকাল পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। পুলিশ সূত্রে খবর, ওই সাইকেল আরোহী যখন কাজে […]










