হুগলি , ১৫ সেপ্টেম্বর:- যুগল আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শ্রীরামপুর মাহেশ কলোনীতে। আজ দুপুর একটা নাগাদ ঘরের মধ্যে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় ।মৃত খোকন চক্রবর্তী(৫৭) ও তার স্ত্রী অঞ্জু চক্রবর্তী(৪৮)।শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পারিবারিক অশান্তির জেরে প্রৌঢ় দম্পতি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। খোকন চক্রবর্তী প্লাম্বারের কাজ করতেন।তাদের একমাত্র ছেলে অমিত মেডিকেল কলেজের করণিক। মাস দুয়েক আগে বিয়ে হয় অমিতের।সম্প্রতি বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে চাওয়ায় পরিবারে অশান্তি চলছিলো বলে জানা গেছে।
Related Articles
বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর।
নদীয়া, ৫ মে:- নদীয়ায় বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনার জেড়ে তীব্র চাঞ্চল্য এলাকায়। এমনি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট শহরের ৮ নং ওয়ার্ড এলাকায়। জানা যায় মৃতা বছর ১৮ এর তৃষা ঘোষ তার পরিবারের সাথে ওই আাবাসনের চার তলাতেই থাকতো। তার বাবা পেশায় প্রশাধনি সামগ্রীর ব্যবসায়ী। মৃতার আত্মীয় জানায় গতকাল […]
মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়।
কোচবিহার, ২ মে:- রপ্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফলঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। ওই মাসেরই ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। এবছর মাধ্যমিকে পাস করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এবছর মাধ্যমিক […]
৭৫ দিনের মাথায় আগামীকাল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।
কলকাতা, ১৮ মে:- শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে । সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। প্রত্যেক বছরের মতো এবারও প্রথম দশে থাকা […]











