কোচবিহার , ১৫ সেপ্টেম্বর:- দীর্ঘ ৬ মাস ধরে মোকাবেলায় লকডাউন চলছে। তারেই মাঝে বেশ কয়েকটি উৎসব কেটে গেছে অনাড়ম্বরভাবে। আর তারপর বিশ্বকর্মা পুজা। মাত্র একদিন বাকি রয়েছে পুজার। এই বিশ্বকর্মা পূজা অনাড়ম্বরভাবেই হবে বলে ধারণা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু করোনা চলছে, তাই অন্যান্য বছরের মতো এবছরও সে ধরনের বড় আয়োজনে কোন পুজো হচ্ছে না। ছোটমোটো প্রতিমা এনে নিয়ম রক্ষা করে পুজো করা হবে বলে অনেক উদ্যোক্তা জানিয়েছেন। এদিকে যারা বিশ্বকর্মা প্রতিমা তৈরি করেন বিশেষ করে মৃৎশিল্পীরা তারা আকারে ছোট প্রতিমা বানিয়ে বাজারে নিয়ে যাচ্ছেন। মৃৎশিল্পী নির্মল পাল বলেন, এবছর ছোট ছোট কিছু প্রতিমা তৈরি করেছি। কারণ লকডাউনে বড় প্রতিমা অর্ডার হয়নি। করোনা আবহে বসে থেকে লাভ কি তাই ছোট ছোট প্রতিমা বানিয়ে বাজারে নিয়ে যাচ্ছি দেখা যাক। যদি পুজো উদ্যোক্তারা আমাদের প্রতিমা কেনেন তাহলে হয়তো বা খরচের পয়সা উঠে কিছু লাভ হলেও হতে পারে। তাই বাজারে নিয়ে যাচ্ছি প্রতিমা গুলোকে নিয়ে। শুধু করোনা নয়, প্রতিদিন বৃষ্টির কারণে প্রতিমাসে কত বিদ্যুৎ খরচ করতে হচ্ছে। এই কয়দিনে রোদের দেখা মেলেনি। সব মিলিয়ে এখন বিশ্বকর্মার কৃপায় অপেক্ষায় আছি কিছু পয়সা রোজগার করবার জন্য।
Related Articles
গণনা কেন্দ্রে নয় রাজ্য পুলিশ, ত্রিস্তরীয় নিরাপত্তায় আগামীকাল ভোট গণনা।
সোজাসাপটা ডেস্ক,২৭ নভেম্বর:- রাত পোহালেই তিন বিধানসভা উপনির্বাচনের গণনা। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। তিন জেলায় তিন বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি হয়েছে তিনটি গণনা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে থাকছে দুটি করে কাউন্টিং হল। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। তবে ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশনের তরফে তৈরি করা হচ্ছে […]
কাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখতে শীঘ্রই সেফটি অডিট হবে হাওড়া ব্রিজের।
কলকাতা, ৫ অক্টোবর:- হাওড়া ব্রিজের কাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখতে খুব শীঘ্রই সেফটি অডিট শুরু হবে। সেতু চালু রেখেই তার অবস্থা খতিয়ে দেখা হবে বলে কলকাতার শ্য়ামাপ্রসাদ মুখার্জি বন্দর সূত্রে জানা গেছে। দীর্ঘ দু’দশক পর হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআইটি চেন্নাই এবং জাহাজ মন্ত্রকের অধীনস্থ এনটিসিপিডব্লিউসি যুগ্মভাবে হাওড়া ব্রিজের […]
মোহনবাগান দিবসে আনন্দের বাতাবরণ উত্তরপাড়ায়।
হুগলি, ২৯ জুলাই:- মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ। একদিকে বর্ষ সেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসোয়ান অন্যদিকে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়। একদিকে বিমল মুখোপাধ্যায়ের বাবা মনমোহন মুখোপাধ্যায় ছিলেন অমর একাদশের একজন অন্যতম যোদ্ধা। অপরদিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন হিসেবে প্রথম আইএফএল লিগ জয় করেন […]










