নবান্ন , ১৪ সেপ্টেম্বর:- করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে কীভাবে বিধি মেনে দুর্গাপুজো করা যায় তা নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর বৈঠকে বসবে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত পরামর্শদাতা পর্ষদ বা গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন পুজো মণ্ডপ থেকে সংক্রমনের আশঙ্কা কমাতে প্যান্ডেলের একাংশ খোলা রাখার পরামর্শ দিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড। কোভিড বিধি মেনে দুর্গা পুজো করার বিষয়ে আরো কিছু পরামর্শ দিয়েছে। পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে বর্তমানে অ্যাকটিভ করোনা আক্রান্ত ২৩ হাজার ৬২৪। রাজ্যে করোনা সংক্রমণের হার ৮.২১%। রাজ্যে করোনায় মৃত্যু হার কমে হয়েছে ১.৯৪%। অন্যদিকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৪০% । তা সত্ত্বেও করোনা রুখতে সকলকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন।
Related Articles
নদীয়ায় ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি।
নদীয়া, ১০ জুলাই:- ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত তৃণমূলের ব্লক সভাপতি। যদিও আহত আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙ্গার। অভিযোগ গতকাল রাতে শান্তিপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার তার অনুগামীদের সাথে নিয়ে বাড়ির পাশেই নির্বাচনী পরবর্তী […]
চাঁপদানিতে গুলিবিদ্ধ বিজেপি কর্মী , এলাকায় চাঞ্চল্য।
সুদীপ দাস , ১৬ মার্চ:- পৌরপ্রশাসকের বিরুদ্ধে ৭০০ কোটি টাকা দুর্নীতির মামলাকারী গুলিবিদ্ধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাপদানী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের। গুলিবিদ্ধ ব্যক্তির নাম প্রশান্ত রায় (৪৮)। তিনি চাঁপদানির কলুভাগার এলাকার বাসিন্দা। বিজেপির সক্রিয় কর্মী হিসাবে পরিচিত প্রশান্ত আজ রাত ৯টা নাগাদ বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন। তাঁর ডান হাতে গুলি লাগে। প্রশান্ত […]
যাবজ্জীবন সাজা ঘোষণা চন্দননগর মহকুমা আদালতে।
হুগলি, ২০ মার্চ:- পাঁচ মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করলো চন্দননগর মহকুমা আদালত ঘটনাটি ১০ই নভেম্বর ২০১৩ সালে হরিপালের সহদেব পঞ্চায়েতে গসা গ্রামে বাবা মেয়ের গলায় রেড চালিয়ে খুন করে। সেই সময় জানা যায় পিতৃত্ব নিয়ে সংশয় ছিল বাবা সেখ কামাল হোসেনের। ঐদিন সকালে শিশু কন্যাকে নিয়ে যেতে কামালকে অনেকেই দেখে শ্মশানের […]










