সুদীপ দাস , ১৬ মার্চ:- পৌরপ্রশাসকের বিরুদ্ধে ৭০০ কোটি টাকা দুর্নীতির মামলাকারী গুলিবিদ্ধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাপদানী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের। গুলিবিদ্ধ ব্যক্তির নাম প্রশান্ত রায় (৪৮)। তিনি চাঁপদানির কলুভাগার এলাকার বাসিন্দা। বিজেপির সক্রিয় কর্মী হিসাবে পরিচিত প্রশান্ত আজ রাত ৯টা নাগাদ বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন। তাঁর ডান হাতে গুলি লাগে। প্রশান্ত বর্তমানে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আসেন। বিজেপির অভিযোগের তির তৃনমুলের বিরুদ্ধে। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
লকআউটের মধ্যেও স্বস্তি, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ খুলতে পারে বালির মহাদেব জুটমিল।
হাওড়া , ৭ জুন:- একে কার্যত লকডাউন। তার উপর জুটমিলে চলছে লকআউট। এরমধ্যেই মধ্যেও স্বস্তি, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ খুলতে চলেছে বন্ধ হয়ে যাওয়া বালির মহাদেব জুটমিল। বালির তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপেই কেটেছে জট। চলতি সপ্তাহের শনিবারে ওই জুটমিলে মেইনটেনেন্স চালু হবে। এরপর বুধবার থেকে পুনরায় মিল খোলা হবে। বিধায়কের হস্তক্ষেপেই অবশেষে খুলতে […]
মিড-ডে মিলের খিচুড়িতে মিললো ‘সরীসৃপ’ ! চাঞ্চল্য।
হাওড়া, ৯ জুলাই:- মিড-ডে মিলের খিচুড়িতে মিললো ‘সরীসৃপ’! এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গার একটি অঙ্গনওয়াড়ী স্কুলে। খবর চাউর হতেই স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। অভিভাবকদের অভিযোগ, মিড-ডে মিলের খাবার এদিন পড়ুয়াদের দেওয়া হয়েছিল। পরিস্থিতি সরোজমিন করতে স্কুলে ছুটে আসে স্বাস্থ্য দফতরের মেডিকেল টিম। নিত্যদিনের মতো এদিনও অঙ্গনওয়াড়ী […]
বিভিন্ন প্রকল্পের পাওনা মেটানোর ক্ষেত্রে রাজ্যকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার – চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা, ১৫ মার্চ:- জিএসটি ক্ষতিপূরণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের পাওনা মেটানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যেকে বঞ্চিত করছে বলে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন।রাজ্য বিধানসভায় আজ বাজেট আলোচনার শেষে জবাবী ভাষণে তিনি বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের কাছে ৯০ হাজার কোটি টাকা প্রাপ্য বকেয়া রাখার অভিযোগ করেন। তিনি বলেন করোনা পরিস্থিতিতে সব রাজ্যেই জিএসটি […]








