হুগলি,২৭ ফেব্রুয়ারি:- ভুয়ো ফোনে সাড়া দিয়ে এবারে খোয়া গেল কন্যাশ্রীর টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল সাধুর বাগানের। প্রতারিত ছাত্রীর নাম রিয়া পাত্র। রিয়া বর্তমানে হুগলি ওমেন্স কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। গত 22 তারিখ দুপুরে রিয়ার ফোনে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয় এলাহাবাদ ব্যাংক থেকে বলছি আপনার এটিএম কার্ড টি ব্লক হয়ে যাবে। আরো কার্ডটি ব্লক হলে ১৭০০০ টাকা কেটে নেওয়া হবে। ভয়ে ভীত হয়ে তখন জানতে চায় এখন কি করা যাবে? যার জবাবে প্রতারক তাকে জানায় আপনার ফোনে পরপর কয়েকটি ওটিপি যাচ্ছে সেগুলো দেখে বলুন।
প্রথম দুবারে ওটিপি বলে দেওয়ার পরই রিয়ার মোবাইলে প্রথমে ১০,০০০/- পরে ৫০০০ করে দুবার। কুড়ি হাজার টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। বিষয়টি বুঝতে পেরে রিয়া পরের ওটিপি গুলো ভুল বলে। এবং সে ব্যাংকের প্রতি রওনা দেয়। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেই ব্যাংকে গিয়ে সেদিন রিয়া জানতে পারে ব্যাংক বন্ধ। রিয়ার বক্তব্য টাকা কেন কাটা হলো তা জানতে চাওয়া হলে তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রিয়া। পরে ব্যাংকের কাছেই একটি এটিএম থেকে অ্যাকাউন্টে থাকা 8000 টাকা সে তড়িঘড়ি তুলে নেয়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে চুঁচুড়া থানায়।Related Articles
পাঞ্জাব এফসি কে হারিয়ে এল ক্লাসিকো জিতে লীগ টেবিলে ব্যবধান বাড়ালো মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ফেব্রুয়ারি:- চলতি আই লিগের এল ক্লাসিকো জিতে নিল মোহনবাগান। কল্যাণীতে এই মুহূর্তে আই লিগে তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল টিম বাগান। পাঞ্জাবের মাঠে এই দলের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র করেছিল সৱুজ-মেরুন ব্রিগেড। কিন্তু কল্যাণীতে দাপট দেখাল বাগান। হাড্ডাহাড্ডি ম্যাচে বাবার করা গোলেই জয় এল গঙ্গাপাড়ের ক্লাবে। ফলে আই […]
কলকাতাকে জমা জলের হাত থেকে বাঁচাতে খাল সংস্কারের কাজ শীঘ্রই।
কলকাতা, ১৩ মার্চ:- বর্ষায় কলকাতা ও সন্নিহিত এলাকায় জল জমার সমস্যা নিরসনে রাজ্যের সেচ দফতর এই এলাকার ১৪ টি নিকাশি খাল পলিমুক্ত করার কাজ করছে।সেচ, পুরো নগরোন্নয়ন দপ্তর কলকাতা পুরসভার সহায়তায় কলকাতাকে জমা জলের সমস্যা থেকে মুক্ত করতে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। তারই অঙ্গ হিসেবে নিকাশে খালগুলির সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যেই ওই কাজের ৮০ […]
লকডাউনে ময়দানের অসহায় ঘোড়াদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা ,১৪ আগস্ট:- লকডাউনে অসহায় অবস্থায় পড়া ময়দানের ঘোড়াদের খাবার জোগানোর ব্যাপারে আগেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।বন দফতরের উদ্যোগে তাদের ভরপেট খাবার দিতে ও দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। এবার ওইসব প্রাণীদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ময়দানের ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দফতর। ঘোড়ার মালিকরা আগেই জানিয়েছিলেন লকডাউনে তাঁদের […]







