হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার গোঘাটে রবিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত রয়েছে এলাকা।বেলা গড়াতেই আবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লো এলাকায়।বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল।ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক মানস মজুমদার ও বিশাল পুলিশ বাহিনী। সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলো কয়েকজন সাংবাদিক। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর এর ঘটনার ছবি করতে গেলে তাদের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় একজন সাংবাদিক হাসপাতালে ভর্তি হয়েছে। আরো কয়েকজন সাংবাদিকের উপর হামলা চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়ার নিন্দার ঝড় উঠেছে সব মহলে। শ্রীরামপুর থেকে হুগলি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। সাংবাদিকদের উপর হামলা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে হুগলি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে।
Related Articles
বেলুড় মঠে কুমারী পূজা হলো চিরাচরিত রীতি মেনেই।
হাওড়া, ৩ অক্টোবর:- সোমবার মহাষ্টমীর সকালে বেলুড় মঠে কুমারী পূজা সম্পন্ন হলো চিরাচরিত রীতি মেনেই। এদিন সকালে যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মহাষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় কুমারী পূজা। তবে গত ২ বছর কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা। ওই […]
হুগলিতে প্রার্থীকে নিয়ে মিছিল বামফ্রন্টের।
হুগলি, ১৭ মার্চ:- গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। পঞ্চম দফাই ২০ শে মে হুগলি জেলায় নির্বাচন হবে। ইতিমধ্যেই বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যে ১৬ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী মনোদীপ ঘোষ। রবিবার বিকেলে চুঁচুড়ার তালডাঙ্গা থেকে প্রার্থী কে […]
এখনো পর্যন্ত কেকেআরের খেলা বাংলার সমর্থকদের হতাশ করেছে – মনোজ তিওয়ারি।
কলকাতা, ৫ মে:- বাংলা থেকে প্লেয়াররা বাংলা দলের হয়ে ভালো খেলে যখন আইপিএলে অন্য ফ্র্যাঞ্চাইসি’তে গিয়ে নিয়মিত ম্যাচ খেলছে, তাদেরকে এখানে সিলেক্ট না করে তাদেরকে অন্য দিকে ঠেলে দিচ্ছে। এইটা একটা চিন্তার বিষয়। এটা খারাপ লাগে। বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এবারের আইপিএলে […]









