হুগলি , ১৩ সেপ্টেম্বর:- আবারো বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল গোঘাটে।ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।ঘটনাটি ঘটেছে গোঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় । জানা যায় ওই মৃত ব্যক্তির বাড়ি গোঘাটের খানাটি গ্রামে ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গণেশ রায়(৫৫)। রবিবার সকালে প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখতে পান। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ। ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিজেপি দলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে খুন করছে। বারবার তাদের কর্মী সমর্থকদের খুন হতে হচ্ছে তৃণমূলের হাতে। কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিন দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে পথ অবরোধ করে বিজেপি। এরপর পুলিশ এসে পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীসমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে।এলাকায় ব্যাপক উত্তেজনা। ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related Articles
দুটি বাসের রেষারেষি, ক্ষুব্ধ যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালালেন বাসে।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির প্রতিবাদে যাত্রীরা ভাঙচুর চালালেন একটি বাসে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রের খবর, হাওড়া থেকে আমতার ঝিকিরা এবং উদয়নারায়ণপুরের ডিহিভুরসুট রুটের দুটি বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু হয়। রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে দুটি বাসের মধ্যে […]
গঙ্গায় কুমির আতঙ্ক উত্তরপাড়ায়।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- কাটোয়া মুর্শিদাবাদে গঙ্গায় কুমির দেখা গেছে সম্প্রতি। হুগলির হিন্দমোটর উত্তরপাড়া এলাকার গঙ্গায় লম্বাটে একটি প্রাণীকে গঙ্গায় ভাসতে দেখা গেলো শুক্রবার। হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাট এলাকায় গঙ্গায় ভেসে থাকতে দেখা যায় একটি লম্বা কাঁটা যুক্ত লেজ ওয়ালা প্রাণীকে।কুমির আতঙ্ক ছড়ায়। ২০২১ সালে ৭ ডিসেম্বর শেওড়াফুলি কালিবাবুর ঘাটে একটি মৃত কুমির উদ্ধার করে বন […]
পঞ্চায়েত প্রধানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা , উত্তপ্ত খানাকুল।
খানাকুল, ১৯ মার্চ:- স্থানীয় পঞ্চায়েত প্রধানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আহত ব্যক্তির নাম অরুপ দাস। ঘটনাটি ঘটেছে খানাকুলের রামমোহন ২ অঞ্চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, খানাকুল ১নম্বর ব্লকের রামমোহন ২নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। সূত্র থেকে জানা গেছে এদিন পঞ্চায়েত […]










