স্পোর্টস ডেস্ক , ১২ সেপ্টেম্বর:- ‘জনস্বার্থে’ আইপিএল ২০২০-এর রেডিও রাইটস পেতে চায় প্রসার ভারতীয়। অল ইন্ডিয়া রেডিও-তে আইপিএলের প্রতি ম্যাচের ধারা বিবরণী আয়োজন করার আবেদন নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রসার ভারতীয় সিইও শশী শেখর ভেমপাতি। সূত্রের খবর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে চিঠি লিখেছেন প্রসার ভারতীর সিইও শশী শেখর ভেমপাতি। বক্তব্য, দেশের যে প্রত্যন্ত এলাকায় এখনও পর্যন্ত টিভি কিংবা ইন্টারনেট পরিষেবা পৌঁছোয়নি, সেখানকার মানুষ অল ইন্ডিয়া রেডিও-তে আইপিএলের ধারাভাষ্য শুনতে পাবেন। উল্লেখ্য টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ম্যাচ ও সব ঘরোয়া ম্যাচের ধারাবিবরণী নিয়ে বিসিসিআই ও প্রসারভারতীয় মধ্যে যে মউ সাক্ষরিত হয়েছে, তাতে আইপিএল অন্তর্ভূক্ত নয়। তা অন্তর্ভূক্ত করার জন্য বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন। যদিও এ বিষয়ে এখনও সৌরভের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
নিজেদের সরকারের পুলিশকে কাঠগড়ায় তুলে ফেসবুক পোস্ট দিনহাটার তৃনমূল বিধায়ক উদয়ন গুহের
কোচবিহার:, ১৯ জানুয়ারি:- একুশের নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে প্রধান বিরোধী দল হিসেবে বেছে নিয়ে কোচবিহার জেলায় নতুন জেলা কমিটি গঠন করে প্রচারে নামছে চলছে শিবসেনা। ১০০ টিরও অধিক আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শিবসেনার প্রার্থী থাকবে এবং বিপুল জনমত পেয়ে তারা বিধানসভায় যাবেন বলে আশাবাদী শিবসেনা নেতৃত্ব। মঙ্গলবার কোচবিহারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এরাজ্যের শিবসেনার […]
১৩ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
কলকাতা , ৯ নভেম্বর:- আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। অতিমারীর আবহে ভোটার তালিকা সংযোজন ও সংশোধন এর ব্যাপারে সব রাজনৈতিক দলের মতামত নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ বৈঠক করেন। ওই সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলই নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা […]
অ্যাম্বুলেন্সে দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রাজ্যের।
কলকাতা , ২৫ মে:- অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। সম্প্রতি নবান্নে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক বৈঠক হয়। সেই বৈঠকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কমিশনের ওপরই অর্পণ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহন সচিবের সঙ্গেও কথা বলেছে কমিশন। বৈঠকের পর কমিশনের […]







