বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর:- রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি কে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকাল আসানসোলে অবস্থান-বিক্ষোভে সামিল হলে তাকে গ্রেপ্তার করা হয়। তারই প্রতিবাদে শনিবার বিষ্ণুপুর শহরে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার কর্মীরা। প্রায় দশ মিনিট পথ অবরোধ করে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলে। এর ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় রাস্তার দু’ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী গাড়ি। ফলে চরম সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হরকালী প্রতিহার বলেন, শাসকদল পুলিশের সহযোগিতা নিয়ে বিজেপির জনমুখী আন্দোলনকে খর্ব করার চেষ্টা করছেন। এছাড়াও তিনি বলেন 2021 সালে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন জনগণের উপরে পুলিশ নয়।
Related Articles
ঝড়ে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হাওড়ার বেলুড়েও।
হাওড়া , ২৮ মে:- আমফানে’র সাত দিন পর বুধবার সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে বেসামাল অবস্থা বেলুড়ের কিছু অংশে। আমফানে’র তান্ডব সয়ে নিলেও বুধবার কালবৈশাখী ঝড়ে সেখানে গাছ উপড়ে পড়ে। গাছ ভেঙে পড়ে পাশে থাকা বস্তিতে। প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়ির চাল উড়ে যায়। উড়ে গেছে ঘরের জিনিসপত্র। কয়েক জায়গায় বিদ্যুতের স্তম্ভ পড়ে গেছে। […]
এক দেশ , এক ভ্যাক্সিন , এক রেট” কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তুলল তৃণমূল হাওড়ায় ।
হাওড়া , ২৫ এপ্রিল:- একই টিকা কেন তিন রকম দামে কিনতে হবে ? করোনা প্রতিষেধক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্য ও বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে হাওড়ার বেলগাছিয়ায় করোনা সচেতনতামূলক এক কর্মসূচিতে […]
মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো।
হাওড়া, ২৮ নভেম্বর:- সদ্য শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমুল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনে জয়ী হলেও হাওড়ার বালিটিকুরি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। সেইমতো বৃহস্পতিবার বালিটিকুরি সমবায় ব্যাঙ্কে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় নমিনেশন তোলার কাজ। নমিনেশন তোলার জন্য প্রথম দিনেই দেখা যায় সকাল থেকে দীর্ঘ লাইন। বৃহস্পতিবার এবং শুক্রবার […]









