হুগলি , ১১ সেপ্টেম্বর:- কোন্নগরের নিখোঁজ নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধারের ঘটনায় ছাত্রের পরিবারের বক্তব্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বাড়ির লোক থেকে প্রতিবেশীরা জানাচ্ছেন মৃত ছাত্র অভীক মন্ডলের একটি মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় চ্যাট সামনে আসছে । যেখানে দেখা যাচ্ছে অভীক মন্ডলকে তার কোনো বান্ধবী তাকে লিখেছে ‘তুই কি আমার জন্য মরতে পারবি’। কিন্তু ওই বান্ধবী কেন এমন কথা লিখলো উঠছে প্রশ্ন। কোন্নগরের বাসিন্দা নিট পরীক্ষার ছাত্র অভীক মন্ডল মঙ্গলবার এডমিট কার্ড ডাউনলোড করতে বাড়ি থেকে বেড়িয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর শুক্রবার সকালে উত্তরপাড়ার শিবতলা গঙ্গার ঘাট থেকে দেহ উদ্ধার হলো নিখোঁজ ছাত্রের। দেহ উদ্ধার করে নিয়ে যায় উত্তরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেবে এসেছে কোন্নগরের বিদিশা হাউসিং এলাকায়। তবে রহস্যজনক ভাবে কয়েকদিন আগে নিখোঁজ হওয়ার পর এদিন ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হওয়া রহস্য ঘনীভূত হয়েছে। ওই ছাত্র আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।
Related Articles
রাজ্যে ভিনদেশী পর্যটকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে, জানালেন মন্ত্রী।
কলকাতা, ২৭ জুলাই:- রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং পর্যটন নিয়ে লাগাতার প্রচারের ফলে অন্যান্য রাজ্যের পর্যটকের পাশাপাশি ভিনদেশী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুনমাস পর্যন্ত রাজ্যে ৬ কোটি ৭৭ লক্ষ পর্যটক এসেছেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ১১ লক্ষ ৬১ হাজার। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় একথা […]
একেবারে উলটপুরান , আজ বিডিওর বদলির দাবিতে ডেপুটেশান গোঘাটে।
আরামবাগ, ৯ জুলাই:- নাটকের পর নাটক। একদিকে বিডিওর বদলি রুখতে যখন পথ অবরোধ ও বিক্ষোভ চলে ঠিক বিপরীতভাবে পরেদিন দ্রুত বদলির দাবিতে আরামবাগ মহকুমা শাসকের কাছে বিডিওর বদলির দাবিতে ডেপুটেশন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট দুই নম্বর ব্লকে। এদিন গোঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা কাটারির নেতৃত্বে বিডিও অভিজিৎ হালদারের দ্রুত বদিলির দাবীতে আরামবাগ […]
সর্বস্তরের মানুষের মতামত নিয়েই পশ্চিমবঙ্গ দিবস পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
কলকাতা, ২৯ আগস্ট:- সমাজের সর্বস্তরের মানুষের মতামত নিয়ে এবং বিধানসভায় সার্বিকভাবে আলোচনার পরেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নবান্নে ২০ জুনের বদলে অন্য কোনো দিন পৃথক পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সর্বদল বৈঠক বসে। সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এ কথা ঘোষণা করেছেন […]








