হুগলি , ১১ সেপ্টেম্বর:- শুক্রবার লকডাউনের দিন সাতসকালে দাঁড়িয়ে থাকা ১২ চাকার বালির লরির পিছনে ধাক্কা একটি চারচাকার। ঘটনায় মৃত এক পুলিশ অফিসার সহ মোট তিনজন। মৃত পুলিশ অফিসারের নাম দেবশ্রী চ্যাটার্জী। বাড়ি কোলকাতার বেহালা পর্ণশ্রীতে। তিনি রাজ্য পুলিশের ১২ ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে পোষ্টিং ছিলেন। গাড়িতে থাকা বাকি দু’জনের মধ্যে একজন হলেন দেবশ্রী দেবীর দেহরক্ষী ও একজন গাড়ির চালক। তাঁদের দু’জনের এখনও পরিচয় জানা যায়নি। আজ সকাল ৬ টা ১০নাগাদ কোলকাতার দিকে যাওয়ার পথে দাদপুর থানার হোদলা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা একটি বালির লড়ির পিছনে সজোরে ধাক্কা মারে দেবশ্রী দেবীর চারচাকা গাড়িটি। তড়িঘড়ি রাস্তায় কর্মরত সিভিক ও পুলিশরা তিনজনকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। ঘটনার পর চুঁচুড়া হাসপাতালে আসেন হুগলীর গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
Related Articles
বালি ব্রিজের কাছে গঙ্গার ঘাট থেকে কয়েক ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল।
হাওড়া,১২ ডিসেম্বর:- হাওড়ার বালি ব্রিজের কাছে গঙ্গার ঘাট থেকে একটি বিষধর বেশ কয়েক ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল। বৃহস্পতিবার বিকেলে ওই সাপটিকে দেখতে পান এলাকার মানুষ। খবর ছড়িয়ে পড়তেই গঙ্গার পাড়ে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা বালি থানায় খবর দেন। জানানো হয় বনদপ্তরে। বনকর্মীরা পরে সেখানে এসে পৌঁছান। তবে এত বড় চন্দ্রবোড়া সাপ কিভাবে […]
তৃতীয় দফায় ৯৮ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি ।
কলকাতা , ৫ এপ্রিল:- আগামী ৬ ই এপ্রিল ২০২১ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ২০৫ জন প্রার্থী এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩১ টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্যায়ে ভোটগ্রহণ হবে বাসন্তী, কুলতলী, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, […]
মাস্ক পরে না এলে এবার মন্ডপে আর প্রতিমা দর্শন নয়, পুজোর আগে হাওড়ায় সমন্বয় সভায় জানাল সিটি পুলিশ।
হাওড়া , ১৫ অক্টোবর:- মাস্ক না পরে এলে এবার মন্ডপে এসে আর প্রতিমা দর্শন করা যাবে না বলে সাফ জানিয়ে দিল হাওড়া সিটি পুলিশ। আসন্ন শারদোৎসব উপলক্ষে বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের এক সমন্বয় সভায় হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জানান, কোভিড পরিস্থিতিতে সতর্কতা হিসাবে এবার ‘নো মাস্ক, নো প্যান্ডেল’। মাস্ক পরে মন্ডপে এলে তবেই প্রতিমা […]








