নবান্ন,হাওড়া,১২ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরও আটজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট ১২৬ জনের ওই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল। পাশাপাশি অন্যান্য কারণে ৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে একথা জানিয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ১১০ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। এই নিয়ে রাজ্যে মোট ২১৭৩ জন ওই ভাইরাসে আক্রান্ত হলেন । ইতিমধ্যেই মৃত মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ১৩৬৩ জন কলনা আক্রান্ত রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন। রাজ্যের করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারু যথেষ্ট সন্তোষজনক বলে তার দাবি। রাজ্যে সুস্থতার হার ২৮ শতাংশ বলে তিনি জানান। স্বরাষ্ট্র সচিব দাবি করেছেন রাজ্যে করোনার নমুনা পরীক্ষার বিগত কয়েকদিনে যথেষ্ট বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫২ হাজার ৬২২।
Related Articles
মমতার সফরের মধ্যেই বদল শিলিগুড়ির পুলিশ কমিশনার।
কলকাতা , ১৫ ডিসেম্বর:- একাধিক কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল করা হল। ত্রিপুরারি অর্থবের পরিবর্তে নতুন কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিংহ। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। সম্প্রতি বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একজন বিজেপি কর্মীর মৃত্যুর খবর ঘিরে পুলিশের […]
মামার বাড়িতে এসে এয়ার গানের গুলি ছিটকে বুকে লেগে মৃত্যু।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে পান্ডুয়ার দে পাড়ার বাসিন্দা জামশেদ আলি পান্ডুয়া থানার একজন সিভিক ভলেন্টিয়ার। তার পাঁচ বছরের শিশু কন্যা জুমানা হায়াত। পাশেই তার মামার বাড়ি। আজ বিকালে মামা সাইফার রহমানের বাড়ি যায় সে। মামার পাখি মারার বন্দুক নিয়ে খেলা করার সময় গুলি ছিটকে বুকে লাগে। শিশুটি অজ্ঞান হয়ে পরে। […]
কোন্নগরে প্রেমিকা খুনে দোষী সাব্যস্ত প্রেমিক, আগামীকাল রায় ঘোষণা।
হুগলি,২৭ নভেম্বর:- প্রেমিকের গোপন রাখা ধর্মীয় পরিচয় জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলো প্রেমিকা। যার জেরে নিজের বাড়িতে প্রেমীকের হাতে খুন হতে হয়েছিল প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১২ ই জুলাই সন্ধ্যে বেলায়। কোন্নগর ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায়। মৃত ওই মহিলার নাম শুভলগ্না চক্রবর্তী(৩৫)। জানা যায় শুভলগ্নার সাথে বছর কয়েক আগে প্রেম হয় কোন্নগর করাতি পাড়ার […]







