শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সাপটিগুড়ি এলাকায় মাদকদ্রব্য ছাড়ার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির মুন্না কুজুর(৪০)। জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি নেশা করতো। এরপর বাড়ির লোকজন অনেক বোঝানোর পড় ওই ব্যক্তি মাদকদ্রব্য ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে মাদকদ্রব্য ছাড়ার পর থেকেই ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। অবশেষে শুক্রবার রাতে বিষপান করে আত্মহত্যা ওই ব্যক্তি। এদিন সকালে যখন খাবার জন্য ডাকতে পরিবারের লোকজন তখন দেখতে পান ঘরের মধ্যে পড়ে রয়েছে। এরপর তড়িঘড়ি তাকে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
Related Articles
ঠাকুর নামাতে গিয়ে দুই ক্লাবের বচসাকে ঘিরে উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ৭ অক্টোবর:- ঠাকুর নামাতে গিয়ে নিশ্চিন্দার দুই ক্লাবের ঝামেলা, বচসা থেকে হাতাহাতির অভিযোগ। দূর্গাপুজো নিয়ে এলাকার দুই ক্লাবের বচসা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার পূর্ব সাঁপুইপাড়ায়। স্থানীয় একটি ক্লাবের ঠাকুর নামানোর সময় পাশের ক্লাবের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, পাশাপাশি দুই ক্লাবের বিভিন্ন কারণে বচসা দীর্ঘদিনের। রবিবার রাতে ঠাকুর […]
কোচবিহার সফরে আসলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল
কোচবিহার , ২৩ ডিসেম্বর:- “রাজনৈতিক আসরে আসন্ন একুশের নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের চোখের মণি হয়ে উঠছে বাংলা”, সম্প্রতি বাংলায় কেন্দ্রের বিশিষ্ট নেতাদের আগমণ দেখে এটা বললে মনে হয় খুব একটা ভুল হবে না। ইতিমধ্যে জেপি নাড্ডা, অমিত সাহ সহ প্রায় ২৯৪ টি নেতা বাংলা সফরে এসেছেন। আজ বাংলার সৌন্দর্যের শহর বা রাজার শহর নামে পরিচিত […]
মোবাইল চুরি চক্রের হদিস মিললো লিলুয়ায়।
হাওড়া, ১৫ জুন:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া মোবাইল হাতবদল হত হাওড়ার লিলুয়ায়। সেই বড়সড় মোবাইল চুরি চক্রের হদিস পেলো লিলুয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৫১টি দামি মোবাইল ও নগদ দুই লক্ষ টাকা। গ্রেফতার চক্রের মূল পান্ডা। লিলুয়ার চামরাইলে বসেই গোটা রাজ্যের মোবাইল চুরির চক্র চালাচ্ছিল ধৃত অন্তর দাস। অন্তরের বিরুদ্ধে এর আগেও একাধিক […]








