মালদা—তিন বছরের শিশুর পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বার করে চিকিৎসায় বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ। জানা যায় হবিবপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সনোজিত সরকার পেশায় স্কুল শিক্ষক তার তিন বছরের ছেলে অনিক সরকার টিভির রিমোটের ব্যাটারি খেলতে গিয়ে হঠাৎই পেন্সিল ব্যাটারিটি মুখের ভিতর ঢুকিয়ে ফেলে এবং সরাসরি পেটের ভিতরে ঢুকে যায় অসহ্য যন্ত্রণা করলে বাড়ির লোকেরা প্রথমে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকেই তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের ডাক্তার পার্থপ্রতিম মন্ডল প্রথমে শিশুটির এক্সরে এবং এক্সেল করা হয়। পরিক্ষা করার পর ছবিতে ফুটে আসে ব্যাটারি ছবি। তার পরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অপারেশন করার। সোমবার রাতে ৪০ মিনিটের একটি অপারেশন করে মেডিকেল কলেজ ডাক্তার বাবুরা। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর ডক্টর পার্থপ্রতিম মন্ডল বলেন ব্যাটারি কে পেটের ভেতর থেকে বের করা হয়। বাচ্চাটি এখন পুরোপুরি সুস্থ তবে খেতে একটু অসুবিধা হলেও চিকিৎসকদের মতে রাত থেকে শারীরিক ভাবে খাওয়া-দাওয়া করতে পারবে।
Related Articles
বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অঙ্কন প্রতিযোগিতা।
হুগলি , ২৬ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও এই ওয়ার্ডের কনভেনার ও জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর ঘোষের উদ্যোগে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক বসে আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজ মাঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন গত ২৩ জানুয়ারি ভিক্টরিয়াতে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী কে জয় শ্রীরাম […]
আগামী বছরের রাজ্য বাজেট তৈরীর প্রস্তুতি ছ মাস আগেই শুরু।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ছ মাস আগে থেকেই আগামী বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল অর্থ দফতর। সব দফতরের বাজেট প্রস্তাব আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আইএফএমএস পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট প্রস্তাব পৃথকভাবে পেশ করতে হবে। কীভাবে পেশ করতে হবে তার […]
প্লে-অফে দিল্লি বনাম মুম্বই , বিরাটদের সামনে হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক, ৪ নভেম্বর:- অবশেষে শেষ হল আইপিএলের ৫৬টি লিগের ম্যাচ। কোভিড-১৯ এর জন্য যে টুর্নামেন্ট পুরোপুরি ভাবে অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে সেই টুর্নামেন্টের লিগ পর্যায় শেষ হল মঙ্গলবার রাতে। এখন আইপিএলে মাত্র বাকি চারটি ম্যাচ। যেটা সম্পূর্ণ হলেই কোভিড কালে একটি অন্যতম ইতিহাসের সাক্ষী থাকবে বিসিসিআই। আইপিএলের প্লে-অফের টেবিল দাঁড়াল কিছুটা এই রকম। প্রথমে ১৮ […]







