চিরঞ্জিত ঘোষ ,২৯ মার্চ:- রাজ্য জুড়ে চলছে করোনার ভয়াল ভ্রুকুটি । এই সময় মানুষের পাশে দাঁড়াবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে সামনে থেকে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন । তার মানুষের কাছে বার্তা এই লড়াইয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। আক্রান্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এরই জন্য মুখ্যমন্ত্রী গঠন করেছেন চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড । গত কয়েকদিন ধরে বাংলা তথা ভারতবর্ষের প্রচুর মানুষ এই তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । এদিন ডানকুনি স্পোর্টিং ক্লাব তারা এক লক্ষ টাকা ও ভারতী স্পোর্টিং ক্লাব দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক প্রদান করেন পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় এর হাতে। দেবাশিসবাবু বক্তব্য মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ডানকুনির মানুষ যেভাবে এগিয়ে আসছে তাতে তিনি অভিভূত । এবং তার আশা আগামী দিনেও এই বিপদে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি।
Related Articles
স্কুলের সিসিটিভির ডিভিআর নিয়ে পালালো চোরেরা।
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- মগরার প্রভাবতী বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মগরার বাগাটি এলাকায়। শনিবার সকালে স্কুল খোলার পরেই বিষয়টি নজরে আসে। দেখা যায় স্কুলের এক সাইডের একটি গ্রিলের তালা ভেঙে চোরের দল স্কুলের ভেতরে ঢুকে প্রধান শিক্ষিকার ঘরের দরজার তালা ভেঙে সেই ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা বেশ কয়েকটি আলমারি তছনছ করে, প্রধান […]
কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৪ মে:- কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন মমতা ব্যানার্জি ৷ বিকেল পাঁচটায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ভোট-পরবর্তী হিংসা ও করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর ৷ Post Views: 434
আগামীদিনে রাজনীতিতেই থাকবেন ইস্তফার পর জানালেন রাজীব।
কলকাতা, ২৯ জানুয়ারি:- মন্ত্রিত্বের পর আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। দুপুরে রাজ্য বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান মানুষের জন্য কাজ করতে তিনি আগামীদিনে রাজনীতিতেই থাকবেন। তবে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে স্পষ্ট কোন জবাব দেননি তরুণ […]







