স্পোর্টস ডেস্ক , ১৭ আগস্ট:- এবার করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ভারতীয় মহিলা বক্সার সরিতা দেবী । একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্বামীও । ভারতীয় হকি দলের ছয় খেলোয়াড় সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতাদেবী সোমবার নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গায়ে সামান্য ব্যথা অনুভব করছিলেন। তাই সময় নষ্ট না করে তিনি করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ এসেছে । তাঁর স্বামী থইবা সিং-এর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যদিও তাঁর ছেলের রিপোর্ট নেগেটিভ বলে জানা গিয়েছে। সরিতা দেবী এবং তাঁর স্বামী দুজনেই ইম্ফলের কোভিড কেয়ার সেন্টারে থাকছেন।
Related Articles
পাক অধিনায়কের সেরা একাদশে হাফ ডজন ভারতীয়।
স্পোর্টস ডেস্ক, ১২ জুন:- পাকিস্তানের ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে নতুন নেতা নির্বাচিত হয়েছেন বাবর আজম। এরপর ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারত-পাকিস্তান যৌথ টি-টোয়েন্টি একাদশ দল গড়েছেন তিনি। যেখানে পাকিস্তানের পাঁচ ক্রিকেটার থাকলেও ভারতের ছয় জন রয়েছেন সেই দলে। বাবর আজমের দলে ভারত থেকে দুই ব্যাটসম্যান, একজন উইকেট কিপার, এক জন অলরাউন্ডার , একজন করে পেসার […]
বার্লিনের আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।
কলকাতা, ৩ মার্চ:- দীর্ঘ বেশ কয়েক বছর পর বার্লিনের আন্তর্জাতিক বানিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে। বিশ্বের এই বৃহত্তম মেলা শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। বার্লিনে ৮ মার্চ রাজ্যের হয়ে এই পুরস্কার […]
প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য আজ থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচি।
কলকাতা,৭ ফেব্রুয়ারি:- করোনা সংক্রমনের ভয় এড়িয়ে মুক্ত পরিবেশে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের পাড়ায় শিক্ষালয় কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে।যদিও লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার এদিন অর্ধদিবস ছুটি ঘোষণা করায় পাড়ায় শিক্ষালয় দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত।প্রথম দিনে সর্বত্র কোভিড বিধি মেনেই সর্বত্র পঠনপাঠন […]








