স্পোর্টস ডেস্ক , ১৫ আগস্ট:- সরকারিভাবে আইলিগ আর দ্বিতীয় ডিভিশন আইলিগ কোয়ালিফায়ার আয়োজনের দায়িত্ব পেল আইএফএ। শুক্রবার লিগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিলমোহর পড়ে। অক্টোবরের শুরুতে অথবা পুজোর পর হতে পারে দ্বিতীয় ডিভিশন আইলিগের কোয়ালিফায়ার। কল্যাণী, বারাসাত অথবা কিশোরভারতী স্টেডিয়ামের মধ্যে যে কোনও একটা মাঠে হবে কোয়ালিফায়ার ম্যাচগুলো। তিনটে মাঠই তৈরি রাখছে রাজ্য ফুটবল সংস্থা। পরিদর্শনের পর একটা মাঠ চূড়ান্ত করবে ফেডারেশন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই দ্বিতীয় ডিভিশন আই লিগের দিনক্ষণ চূড়ান্ত হবে। আইএসএল এর মতোই আই লিগ আর দ্বিতীয় ডিভিশন আই লিগের দলগুলোর জন্য কড়া এসওপি তৈরি করছে এআইএফএফ। যেমন কলকাতার দল হওয়া সত্বেও হোটেলেই থাকতে হবে মহমেডান আর ভবানীপুরকে। অনুশীলন আর ম্যাচ ছাড়া হোটেলের বাইরে যেতে পারবেন না ফুটবলাররা। দেখা করতে পারবেন না বাইরের কারোর সঙ্গে। এমনকি সাংবাদিক সম্মেলন না করারও ভাবনা চিন্তা করছে এআইএফএফ।
Related Articles
কলকাতার হাসপাতাল ঘুরে চুঁচুড়ার নার্সিংহোমে ভর্তি তৃণমূল সদস্য, ভুলের ব্যবস্থার আশ্বাস বিধায়ক-সাংসদের।
হুগলি, ১০ জানুয়ারি:- পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা অপর্না পাত্র(২৫) সুগন্ধা পূর্বের তৃনমূল সদস্য। তার স্বামী তোতন পাত্র জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হত। প্রসবের জন্য প্রায় একমাস বাকি ছিলো। চিকিৎসক থাকবেন না বলে তার কথা মত চুঁচুড়া হসপিটাল রোডের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করি। যে […]
রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে জটিলতা অব্যাহত।
কলকাতা, ২৮ এপ্রিল:- রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বালিগঞ্জের তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। কিভাবে এই সমস্যা মেটানো যায় তার পথ খুঁজছে রাজ্য সরকার এবং পরিষদীয় কর্তৃপক্ষ। এবার এই জটিলতা কাটাতে উদ্যোগী হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এব্যাপারে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে ইঙ্গিত দিয়েছেন অধ্যক্ষ। একই সঙ্গে রাজ্যপালকে […]
ভোটের কারণে গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুলে পঠন পাঠন বন্ধের বিজ্ঞপ্তি পর্ষদের।
কলকাতা, ১ এপ্রিল:- এ বছর রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ৬ই মে থেকে। চলবে ২রা জুন পর্যন্ত। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লোকসভা ভোটের কারণে গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে। ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট […]









