কলকাতা , ১৫ আগস্ট:- করোনা আবহের মধ্যেই রেড রোডে যথাযথ মর্যাদায় পালিত হলো দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন রেড রোডের এই অনুষ্ঠান থেকে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান। সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন চিকিৎসক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা। প্রতিবছরের থেকে এবারের অনুষ্ঠান ছিল একটু আলাদা। কারণ করোনা আবহে সকলের মুখে মাস্ক, প্রত্যেকের মাঝে নিরাপদ দূরত্ব। স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ। বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হয় তথ্য-সংষ্কৃতি দফতর থেকে। খুব অল্প সময়ের অনুষ্ঠান। সেখানে ছিল মাত্র ৪টি ট্যাবলো। একটি ট্যাবলো পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর। আরেকটি তথ্য ও সংস্কৃতি দফতরের ‘বাংলা মোদের গর্ব’ । এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাস্ক বিলি সংক্রান্ত বিষয়ে ২টি ট্যাবলো । মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রীদের মধ্যে একমাত্র ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
Related Articles
২৪ ঘন্টায় মৃত ৭, রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ৬৮, আক্রান্ত ১,৩৪৪ -স্বরাষ্ট্রসচিব।
নবান্ন,হাওড়া,৫ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।এই নিয়ে রাজ্যে মোট ৬৮ জনের করোনায় মৃত্যু হল বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন । তিনি বলেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৩৪৪।ইতিমধ্যেই মৃত ও সুস্থ হয়ে […]
রাজ্যে বাড়ছে করোনার বেড
কলকাতা , ৮ নভেম্বর:- রাজ্যে করোনা মৃত্যুর হার কমাতে করোনা হাসপাতালগুলিতে এইচ ড ইউ শয্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এছাড়া যাদবপুরের কেসি রায় টিবি হাসপাতালে ১৩০ শয্যার করোনা হাসপাতাল চালু হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালের ৫২টি, রাজারহাটের করোনা হাসপাতালে ৫০টি, NRS মেডিক্যাল […]
বড়দিনে সেজে উঠেছে শ্রীরামপুরের সেন্ট ওলাভস চার্চ।
হুগলি , ২৫ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে সেজে উঠেছে জেলার ব্যান্ডেল চার্চ থেকে শ্রীরামপুর চার্চ। ১৯ শতকের গোড়ায় অর্থাৎ ১৮০৬ সালে তৈরি হয়েছিল শ্রীরামপুর সেন্ট ওলাভস চার্চ। এই চার্চ কে ডেনিশ চার্চ নামে পরিচিত। আগে শ্রীরামপুর শহরে ডেনমার্কের একটি ছোট উপনিবেশ ছিল। আজ সকাল থেকে শুরু হয়েছে প্রভুর যীশুর উদ্দেশ্যে প্রার্থনা। খৃষ্ট ধর্মালম্বীরা এসে প্রার্থনায় যোগ […]









