হুগলি , ২১ মার্চ:- রবিবার সকালে জোরকদমে চললো চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের প্রচার। এদিন সাতসকালে চুঁচুড়ার গড়বাটি এলাকায় রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার সারেন তিনি। পুজোর পর অসিত ঢাক বাজিয়ে সাধারনের মন জয় করেন। পাশাপাশি এখানে আজ ছিলো কূমারী পুজো। এদিন সেই কুমারী রূপী মাকে কোলে তুলে মন্দিরে নিয়ে যান তিনি। এরপর চুঁচুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। সাধারনের হাতে তৃণমূলের ইস্তাহার তুলে দেন।
Related Articles
গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ডিসেম্বর অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং […]
কলকাতা পুরসভার টাস্ক ফোর্স এর চেয়ারম্যান হলেন মুখ্যসচিব।
কলকাতা, ১৯ মে:- কলকাতা পুরসভার কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স এর চেয়ারম্যান হলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই টাস্ক ফোর্সের এত দিন চেয়ারম্যান ছিলেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কিন্তু তিনি নারদ কাণ্ডে আপাতত জেল হেফজতে রয়েছেন। তাই এই পরিবর্তন। কলকাতায় করোনা সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণের জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টিকা করনের পাশাপাশি সানিটাইজেশন, করোনা […]
তৃণমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত আরামবাগ।
আরামবাগ , ২৮ মে:- তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের গৌরী গ্রাম। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। বেশ কয়েক জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে কুশ সাঁতরা নামে এক তৃনমুল কর্মী সকালে কাজ করতে বের হলে বিজেপি কর্মীরা ঘিরে ধরে এবং ব্যাপক মারধর করে। […]







