হুগলি , ১৪ আগস্ট:- ডেঙ্গু দমনে অত্যাধুনিক প্রযুক্তির ফগ মেশিনের উদ্বোধন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল । শুক্রবার নবগ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে নবগ্রাম এলাকায় ডেঙ্গু মোকাবিলায় দুটি নতুন ফগ মেশিন কেনা হয় । এদিন কোন্নগর স্টেশন চত্বরে সেই ফগ মেশিন দুটির উদ্বোধন করেন বিধায়ক প্রবীর ঘোষাল । এই মেশিনের মাধ্যমে নবগ্রামের বিভিন্ন এলাকায় ধোয়া দিয়ে মশা তাড়ানো হবে বলে জানান বিধায়ক । মশা নিধন হলেই হবে ডেঙ্গু দমন তাই এই উদ্যোগ । এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত , উপপ্রধান গৌর মজুমদার সহ পঞ্চায়েতের সদস্যরা ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।।
Related Articles
পক্ষীপ্রেমীর বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ।
হাওড়া, ৫ ডিসেম্বর:- পক্ষীপ্রেমী এক ব্যক্তির বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে নামলো পুলিশ। হাওড়ার মালিপাঁচঘড়ায় ওই ঘটনা ঘটে। এক পক্ষীপ্রেমী ব্যক্তির বাড়ি থেকে চুরি যায় পায়রাগুলি। হাওড়ার মালিপাঁচঘড়া থানার মাধববাবু লেনের এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন গোবিন্দ মাহাতো নামের ওই ব্যক্তি। জানা গেছে, বাড়ির ছাদে খাঁচায় রাখা থাকতো ওই পায়রাগুলি। […]
পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভাঙলো গেট।
হুগলি, ৩০ জানুয়ারি:- আজ সকালে বৈদ্যবাটী ১১নাম্বার রেল গেট দিয়ে একটি পণ্যবাহী গাড়ি যাওয়ার সময় গেটে ধাক্কা মারে , গাড়ির ধাক্কায় ভাঙ্গে ১১ নম্বর রেলগেট। স্থানীয় সূত্রে জানা যায় চন্দননগরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিলো এই গাড়িটি তখনি ১১ নাম্বার রেল গেট বন্ধ হচ্ছিলো ঠিক সেই সময় গাড়িটি সজোরে গেটে ধাক্কা মারে রেল গত ভেঙে […]
পরীক্ষা খারাপ হওয়ায় হাতের শিরা কেটে আত্মঘাতীর চেষ্টা ছাত্রীর।
সুদীপ দাস, ৭ জানুয়ারি:- পরীক্ষা খারাপ হওয়ায় হাতের শীরা কেটে আত্মঘাতীর চেষ্টা এক স্কুল ছাত্রীর। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রী বর্তমানে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত ছাত্রীর নাম ঊষষী দত্ত (১৭+)। বাড়ি চুঁচুড়ার প্রতাপপুরে। চুঁচুড়ায় ইমামবাড়ার কাছে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্রী ঊষষী। ঊষষীর বাবা সঞ্জিৎ দত্তের বক্তব্য দিল্লী বোর্ড আয়োজিত ওই বিদ্যালয়ে আজ […]











