হুগলি , ৬ আগস্ট:- গতকাল মুখমন্ত্রী মমতা ব্যানার্জির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার হলো এক যুবক । ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের ভাদুর অঞ্চলে । জানা যায় ধৃত যুবকের নাম ছোট্ট চক্রবর্তী । ছবি ভাইরাল করার সাথে সাথে ভাদুর অঞ্চলের যুব সভাপতি সুপ্রকাশ পোড়েল এর নজরে আসে বিষয়টি । ঘটনাটি নজরে আসায় সুপ্রকাশ বাবু গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে । গোঘাটে থানা পুলিশ লিখিত অভিযোগ দায়ের সাথে সাথে ধৃত যুবকে গ্রেফতার করে । বৃহস্পতিবার সকালে ধৃত যুবকে গোঘাট থানা থেকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
Related Articles
লকডাউনে মদ নিয়ে ফেরার সময় অসমে ধরা পড়ল তুফানগঞ্জের বিডিও-র গাড়ি।
কোচবিহার ,৪ এপ্রিল:- অসম-বাংলা সীমান্তের অসমে মদ সহ ধরা পড়ল তুফানগঞ্জ ১ ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্তর গাড়ি। শুক্রবার রাতে অসম পুলিশ ওই গাড়ির চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। লকডাউন চলাকালীন অসম থেকে মদের বোতল নিয়ে বিডিওর গাড়ি এভাবে ধরা পড়ায় প্রশাসনিক মহলে শোরগোল পড়েছে। কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর জানান এটা আমার এক্তিয়ারভুক্ত নয়। কী […]
আগামীকাল থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল।
কলকাতা, ৯ জুন:- আগামীকাল থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল। চিঠি দিয়ে প্রতি জেলার প্রশাসনকে জানালেন অ্যাডিশনাল ডিজিপি (আইনশৃঙ্খলা)। পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি নয়।তবে জরুরি কারণেই ছুটি বিবেচনা করা যেতে পারে, জানানো হয়েছে চিঠিতে। Post Views: 415
বেশি করে লোকাল ট্রেন চালালেই ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে – মুখ্যমন্ত্রী ৷
কলকাতা , ৫ নভেম্বর:- ভিড় থেকে সংক্রমনের সম্ভাবনা কমাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল করেছেন। তার মতে, বেশি ট্রেন চালানো হলে ভিড় কমবে৷ ফলে রোগ সংক্রমণের ঝুঁকিও কমানো যাবে৷ লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে গত কয়েকদিন ধরেই রেল এবং রাজ্য সরকারের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে ৷ কবে থেকে […]







