হুগলি ,৩ জানুয়ারি:- জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে।গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক সঞ্জয় দাসের নাইট ডিউটি ছিল।কাজ করত পাটঘরে।কাজের জন্য ওপর থেকে পাট নামিয়ে হাপিয়ে যাওয়ার পর বসেছিল।পরে আবার পাট নামানোর আগে ওপর থেকে পাটের গাট তার গায়ে পড়ে যেতেই যন্ত্রনায় কাতরাতে থাকে।সংগে সংগে সহযোগিরা তাকে মিলের ডিসপেন্সারিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৩৫ বছরের সঞ্জয়ের।ভোর তিনটে নাগাত এই ঘটনা ঘটে।তারপর থেকেই শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়েছে।পরিবার ও শ্রমিকদের দাবি ১০ লাখ টাকা একজনের চাকরি ও কোয়ার্টার দিতে হবে।এই দাবি পুরন না হলে দেহ বাইরে নিয়ে যেতে দেবে না তারা।
Related Articles
ভোটের মুখে আচমকা ইস্তফা আইপিএস অফিসারের।
কলকাতা, ২১ মার্চ:- ভোটের মুখে আচমকাই ইস্তফা দিলেন আইপিএস অফিসার দেবাশিস ধর। ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানানো হয়েছে। তবে দেবাশিসবাবুর ইস্তফার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে বিধানসভা ভোটের পরই দেবাশিসবাবুকে সাসপেন্ড করা হয়েছিল। বৃহস্পতিবার মুখ্য সচিব বি পি গোপালিকার কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন আইপিএস অফিসার দেবাশিস ধর। […]
১১ জানুয়ারি রানাঘাট দিয়ে জনসভা শুরু করছেন তৃণমূলনেত্রী , ১৮ জানুয়ারি নন্দীগ্রাম।
কলকাতা , ৭ জানুয়ারি:- জোরকদমে বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি নন্দীগ্রাম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ১১ জানুয়ারি রানাঘাট দিয়ে জনসভা শুরু করছেন তৃণমূলনেত্রী। পুরুলিয়ায় তৃণমূলনেত্রী জনসভা করবেন ২০ জানুয়ারি। ১৮ তারিখ নন্দীগ্রামের জনসভায় বিজেপির পাশাপাশি শুভেন্দুও মমতার আক্রমণের নিশানা থাকবেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মমতার এই সভা […]
মেরুন ডাইরি নিয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি অভিজিৎ এর।
হাওড়া, ২ নভেম্বর:- “আমাকে যতবার ডাকবে ততবারই যাব। আমি আড়াই বছর ছিলাম। আমাকে সহযোগিতা তো করতেই হবে।” রেশন দুর্নীতি মামলায় ইডি’র তলব প্রসঙ্গে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তিনি আরও বলেন, “আমার কোনও ব্যাপার নেই। আমি তো মাত্র আড়াই বছর ছিলাম। ২০১১ থেকে ২০১৪ এর পরে আমি […]








