হুগলি , ৬ আগস্ট:- গতকাল মুখমন্ত্রী মমতা ব্যানার্জির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার হলো এক যুবক । ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের ভাদুর অঞ্চলে । জানা যায় ধৃত যুবকের নাম ছোট্ট চক্রবর্তী । ছবি ভাইরাল করার সাথে সাথে ভাদুর অঞ্চলের যুব সভাপতি সুপ্রকাশ পোড়েল এর নজরে আসে বিষয়টি । ঘটনাটি নজরে আসায় সুপ্রকাশ বাবু গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে । গোঘাটে থানা পুলিশ লিখিত অভিযোগ দায়ের সাথে সাথে ধৃত যুবকে গ্রেফতার করে । বৃহস্পতিবার সকালে ধৃত যুবকে গোঘাট থানা থেকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
Related Articles
আইপিএল এর দুই কো-স্পনসর পেয়ে গেল বিসিসিআই, অপেক্ষা মূল স্পনসরের ।
স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- আইপিএল এর জন্য কো–স্পনসর পেয়ে গেল ভারতীয় বোর্ড। দুই কো স্পনসর হল-ক্রেড আর আন অ্যাকাডেমি। অন্যদিকে আইপিএল–এর মূল স্পনসর কে? সেটা আগামী সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে। BCCI সূত্রে খবর, ১৪ আগস্ট বিড জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। আর ১৮ আগস্ট বোর্ডের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে […]
৪০ ফুট উঁচু রিজার্ভার ভেঙে গুরুতর জখম পাঁচ নির্মানকর্মী হাওড়ায়।
হাওড়া, ২৭ ডিসেম্বর:- নির্মাণ কাজ চলাকালীন প্রায় ৪০ ফুট উঁচু রিজার্ভার ভেঙে নিচে পড়ে গেলেন নির্মাণ কর্মীরা। হাওড়ার জগাছা থানা এলাকার আড়ুপাড়ার ঘটনা। গুরুতর জখম ৫ জনকে আনা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, আড়ুপাড়ায় ওই রিজার্ভার (জলের ট্যাঙ্ক) মেরামতির সময় প্রায় ৪০ ফুট উঁচু থেকে নির্মীয়মান ঢালাই ভেঙে নীচে পড়ে […]
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইংরেজবাজার থানার তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো।
মালদা,৮ মার্চ:- ঘটনার তদন্তে গাফিলতির এবং বড় অংকের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইংরেজবাজার থানার তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। পাশাপাশি ওই থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে ক্লোজড্ করা করা হয়েছে। তার জায়গায় অস্থায়ী মূলকভাবে আইসি’র দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিগুণা রায়কে। হঠাৎ করে জেলা পুলিশের শীর্ষ কর্তাদের এই নির্দেশ জারি হতেই পুলিশ ও প্রশাসনিক মহলে শোরগোল […]







