হাওড়া , ৩ আগস্ট:- রাখীবন্ধন উৎসব পালিত হচ্ছে হাওড়াতেও। সোমবার সকালে বেলুড় বাজারে প্রাক্তন পুরপিতা পল্টু বণিকের উদ্যোগে এক রাখীবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বেলুড় বাজার জিটি রোডের উপর পথচলতি মানুষ, ট্রাফিক পুলিশ এবং গাড়িচালক ভাইদের নিয়ে ওই রাখীবন্ধন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজক পল্টু বণিক বলেন, রাখীবন্ধন আমাদের বাংলার ঐতিহ্য। এবার করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান অনেক ছোট আকারে করা হচ্ছে। সামাজিক দূরত্ব-বিধি মেনে মাস্ক পরে হাত স্যানিটাইজ করে এই অনুষ্ঠান হয়েছে। আমাদের একটাই বার্তা করোনা আক্রান্তদের ঘৃণা করবেন না। সমাজ থেকে বিচ্যুত করবেন না। সকলের পাশে থাকুন। সরকারি নির্দেশ মেনে চলুন। অন্যদিকে, রাখীবন্ধনের সকালে পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানানো হয় হাওড়ায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এই অতিমারী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতায় আজ মাস্ক পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানানো হয় সকলকে। এভাবেই রাখীবন্ধন উৎসব পালন করলাম।
Related Articles
বিজেপির বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে শেওড়াফুলিতে তৃণমূলের বিক্ষোভ।
হুগলি, ২৬ জুন:- বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ারের এম.পি জন বার্লা ও বিষ্ণুপুরের এম.পি সৌমিত্র খাঁ এর উস্কানিমূলক বক্তব্য ও বাংলা ভাগ করার চক্রান্ত করছে। তার বিরুদ্ধে শেওড়াফুলি ফাঁড়ির সামনে প্রতিবাদ কর্মসূচি ও অভিযোগ জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌর […]
লকডাউনকে উপেক্ষা করে নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসলো বেশকিছু ছবি।
নদীয়া,৫ এপ্রিল:- বারবার বলা স্বত্বেও লকডাউনকে উপেক্ষা করে নানা অজুহাতে নদীয়ার নবদ্বীপ থেকে রানাঘাট সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসলো বেশকিছু ছবি। তবে পরিস্কার মানুষ এখনও সচেতন নয়। কোথাও পুলিশের নাকা চেকিং আবার কোথাও লকডাউন ভাঙার জন্য কান ধরে উঠবোস। লকডাউন এর মধ্যেই কোথায় মেতে উঠেছে খেলায় কোথাও আবার রাস্তায় জমানো আড্ডা কেউ আবার […]
এবার বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পুনর্বাসনের জন্য উদ্যোগী হচ্ছে সরকার
কলকাতা, ২0 মে:- বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পূনর্বাসনের জন্য রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর সরকারের নির্দেশে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান শুরু হয়েছে। কিন্তু কারখানা বন্ধ হয়ে গেলেও সেখানকার শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েত, সমাজ কল্যাণ, সমবায় সহ রাজ্য সরকারের একাধিক দফতরকে নিয়ে […]







