সোজাসাপটা ডেস্ক , ২ আগস্ট:- ফের নতুন সদস্য আসতে চলেছে বেঙ্গল সাফারী পার্কে। আবার গর্ভবতী হয়েছে শীলা। মনে আছে তো সেই শীলাকে। এই শীলাই এর আগে তিনটি বাচ্চা দিয়েছিল । যার মধ্যে একটি বাঘ ছিলো সাদা বর্ণের । এবার আবার সে গর্ভবতী হয়ে পড়েছে । তবে এবার তার সাথীর পরিবর্তন হয়েছে । প্রথমবার স্নেহাশীস ছিলো তার সাথী এবার তার সাথী হয়েছে বিভান । এই লকডাউনে বিভান আর শীলার মেলামেশাতেই শীলা গর্ববতী হয়ে পড়ে । এই বিষয়ে সাফারী পার্কের ডিরেক্টর ধরম দেও রাই বলেন যে প্রথমের তিনটি বাচ্চার মধ্যে একটি মারা গেলেও এখনও দুটো বাচ্চা বেশ ভালো আছে। এবার আবার নতুন সদস্য আসার দিনগোনা শুরু । এর পাশাপাশি তিনি আরও বলেন যে ইতিমধ্যেই শীলাকে বিশেষ নজরদারীতে রাখা হয়েছে । এবং প্রয়োজনীয় ব্যাবস্থাও নেওয়া হচ্ছে । এর পাশাপাশি তিনি আরও বলেন যে পার্কের বাকি পশু পাখিরাও ভালো আছে।
Related Articles
হাওড়ায় যজ্ঞ করলো শ্রীরাম সেনা।
হাওড়া , ১৫ জানুয়ারি:- শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা আয়োজিত শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সমর্পন অভিযান ( অর্থ সংগ্রহ অভিযান ) শুরু হয়েছে আজ ১৫ জানুয়ারি থেকে। যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কাজের শুভারম্ভের প্রাক্কালে সর্বাঙ্গীন সফলতা ও জগৎবাসীর মঙ্গল কামনায় আজ ১৫ জানুয়ারি শুক্রবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে শ্রীরাম সেনার পক্ষ থেকে […]
নিখোঁজ তরুণের মৃতদেহ উদ্ধার মগরায়।
সুদীপ দাস, ২৮ নভেম্বর:- নিখোঁজ তরুনের মৃতদেহ উদ্ধার, পরিবারকে না জানিয়ে ময়নাতদন্ত; এই নিয়েই উত্তাল হয়ে উঠল হুগলীর মগরা থানার সুকান্তপল্লী এলাকা। স্থানীয় সূত্রে খবর সুকান্তপল্লীর যুবক সুজয় শীল(১৮) গত ১০তারিখ থেকে নিখোঁজ ছিল। অভিযোগ দিন কয়েক আগে মগরা রেল লাইনের ধার থেকে সুজয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তে পাঠায়। পরিবারের কোন খোঁজ না করেই […]
তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মীর দোকান , বাইক ভাঙচুর।
পশ্চিম মেদিনীপুর,১৩ ডিসেম্বর:- তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মীর দোকান , বাইক ভাঙচুর ও তার বাবা মাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।অভিযোগ অস্বীকার বিজেপির ।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পোক্তাপুল এলাকার ।ঘটনায় জানা যায় দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন ঝন্টু গিরি ও তার ছেলে রঞ্জিত গিরি সহ সমস্ত পরিবার ।এর জন্য এলাকার বিজেপির […]







