ঝাড়গ্রাম , ১২ মার্চ:- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঝাড়গ্রামে আসছেন ১৫ মার্চ তারই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার ঝাড়গ্রামে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জেলার দলীয় কার্যালয়ে এসে ঝাড়গ্রামের দলীয় প্রার্থী সুখময় সৎপথি গোপীবল্লভপুর এর দলীয় প্রার্থী সঞ্জিত মাহাতো সহ দলীয় কার্য কর্তাদের সঙ্গে কথা বলেন এবং দলীয় বৈঠক করেন। বৈঠকের পরেই তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান যে ১৫ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়গ্রাম এ সভা করবেন তারই প্রস্তুতি খাতিয়ে দেখতে এসেছিলাম সেই সঙ্গে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক হয়েছে।সেই সঙ্গে নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আরও বলেন, ২ তারিখের পর ওদের মুখটাই কালো হয়ে যাবে। কালো পতাকা দেখানোর কেউ থাকবে না।
Related Articles
মেলা দেখে বাড়ি ফেরার পথে গাড়ি, মোবাইল ছিনতাই ও মারধরের ঘটনায় চাঞ্চল্য আরামবাগে।
আরামবাগ, ১৫ ডিসেম্বর:- মেলা দেখে বাড়ি ফেরার পথে আরামবাগ ব্লকের হিয়াতপুর সংলগ্ন পুরা এলাকায় বেশ কয়েকজন যুবককের গাড়ি ও মোবাইল কেড়ে নিয়ে ব্যাপক মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ। শেখ রিয়াজুল সহ বেশ কিছু বন্ধু বান্ধব মিলে এদিন মেলা দেখতে গিয়েছিল আটঘোড়ায়। এরপর মেলা দেখে বাড়ি ফিরছিল তারা। হঠাৎই […]
মুখ্যসচিব প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রের পাঠানো নোটিশের জবাব দিলো রাজ্য।
কলকাতা , ৩ মে:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো শোকজ নোটিশের জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি ঐদিন প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন এবং তার নির্দেশেই বৈঠক থেকে বেরিয়ে আসেন বলে তিনি আজকের লেখা চিঠিতে উল্লেখ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্য সচিব হিসেবে […]
আগামী বছর ফের রাজ্যে হয়ে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন।
কলকাতা, ৮ নভেম্বর:- অতিমারীর আবহে দু বছর স্থগিত থাকার পর আগামী বছর রাজ্যে ফের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী বছর ২০-২১ এপ্রিল এই দু’দিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুমোদন সাপেক্ষে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, এখন বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী, […]








