হুগলি , ৮ জুলাই:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ যাদবের তত্ত্বাবধানে এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় সুবীর ঘোষের(ভাই দা) পরিচালনায় ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেস ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া কর্মসূচির মধ্যে ৩য় কর্মসূচি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বৈদ্যবাটি এলাহাবাদ ব্যাংকের সামনে গ্যাস গোডাউনের এর সামনে অনুষ্ঠিত হলো । উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রশাসক মাননীয় অরিন্দম গুই, পৌর প্রশাসক সদস্য মাননীয় সুবীর ঘোষ (ভাই দা),ব্রম্ভাদাস বিশ্বাস,কো- অর্ডিনেটর মাননীয় অমৃত ঘোষ,সমর বাগচী, শংকর দাস, বিশ্বজিৎ রায়, শিপ্রা দত্ত, বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অপরূপ মাজি সহ সকল নেতৃবন্দ ও কর্মীবৃন্দ।
Related Articles
ডোমজুড়ে তুলোর গোডাউনে ভয়াবহ আগুন।
হাওড়া, ৩০ নভেম্বর:- সকালে লিলুয়ার পর দুপুরে ভয়াবহ আগুন লাগলো হাওড়ার ডোমজুড়ে। সেখানে একটি তুলোর গোডাউনে ওই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের লক্ষণপুরে। এখানে একটি তুলোর গোডাউনে আগুন লাগে। দুপুর প্রায় ২টা নাগাদ এই তুলোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যখন […]
উমার বিদায়ের দিনেই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু চন্দননগরে।
হুগলি, ১২ অক্টোবর:- বিজয়া দশমীর দিন জগদ্ধাত্রী পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। নিয়ম রীতি মেনে দুর্গা পুজোর দশমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। nভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলার ২৩২ তম বর্ষের কাঠামো পুজো হয়ে গেল নিয়ম মেনে। কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মূর্তি গড়ার কাজ শুরু হয়। দুর্গা পুজোর এক মাস পরে হয় […]
নির্বাচনের আগে ফের ভোটমুখী চার জেলায় পুলিশ সুপারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন।
কলকাতা , ১৯ এপ্রিল:- নির্বাচনের আগে ফের ভোটমুখী চার জেলায় পুলিশ সুপারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন। ষষ্ঠ দফা নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় এসছেন অজিত কুমার সিং। বদল করা হয়েছে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈনকে। বীরভূমের পুলিশ সুপার মীরাজ খালিদকে সরিয়ে আনা হয়েছে নগেন্দ্র নাথ ত্রিপাঠীকে। Post […]








