হুগলি,২ জানুয়ারি:- বার্ষিক পরীক্ষার পর আজ স্কুল খুলতেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা। বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা। তাঁরা গেটের সামনে অবস্থানে বসলো। পড়াশুনোই হলো না পান্ডুয়ার রাধারানি গার্লস হাই স্কুলে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকারকে নিয়ে অন্যান্য শিক্ষিকাদের প্রতিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব হয়েছেন সহ শিক্ষিকারা।
সহ শিক্ষিকাদের পাশে থেকেছে একশ্রেণীর ছাত্রী ও অভিভাবকরা। কাবেরী দেবীকে প্রধান শিক্ষিকা হিসাবে মেনে নিতে চায়নি তারা। তাই বিগত দিনে নানা কারন দেখিয়ে তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন । ফাইনাল পরীক্ষার বেশকিছুদিন পর আজ নতুনবছরে স্কুল খোলে। কিন্তু অভিভাবক ও সহ শিক্ষিকারা যে তাঁদের দাবীতে অনড় তা আজ বোঝা গেলো প্রধান শিখিকা কাবেরী সরকারকে রিতিমত ক্লাস থেকে বের করে দিলো বলে অভিযোগ। সহ শিক্ষিকারাও বিদ্যালয়ের গেটের সামনে অবস্থানে বসলো। ঘটনার জেরে আজ কোন ক্লাসই হলো না। তবে নিজেদের মেয়েদের পড়াশুনার কথা চিন্তা করে এই অচলাবস্থার বিরুদ্ধে সরব হলো অভিভাবকদের একাংশ । এবিষয়ে প্রধান শিক্ষিকা কাবেরী সরকার বলেন আমি নিয়ম মেনেই স্কুলে এসেছি। কিন্তু আমাকে কিছু অভিভাবকরা ক্লাস করতে দেয়নি।Related Articles
জগদ্দলের ভারত হাউজিং লক্ষ করে দুষ্কৃতীদের বোমাবাজি,আতঙ্কিত এলাকাবাসী
ব্যারাকপুর , ১৩ এপ্রিল:- নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের জগদ্দল,ভাটপাড়া,নৈহাটি জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য ততই বেড়ে চলেছে। সোমবার রাত দেড়টা নাগাদ জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারত হাউজিং লক্ষ করে বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। জানা গেছে ওইদিন গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমাবাজি করে। পরপর দুটো বোমা ছুড়ে চম্পট […]
বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শতোত্তর রজত জয়ন্তী।
হুগলি,১৬ জানুয়ারি:- সম্প্রতি বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শতোত্তর রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল।অনুষ্ঠানের উদ্ধধন করেন। বেলুড় রামকৃষ্ণ মিশনের সন্যাসী শ্রীমৎ স্বামী বিবেকাত্মনন্দজী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সংগীত ছাত্রদের নৃত্য, তবলা লহরা শ্রুতি নাটক ‘পুরাতন ভৃত’ বিদ্যালয় এর শিক্ষক রতন বাড়ুই রচিত ও নির্দেশিত নাটক ‘ নতুন ভোরের স্বপ্ন ‘পরিবেশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকল […]
ধান কাটার মরশুমে ন্যাড়া পোড়া রুখতে চাষীদের নিয়ে সচেতনতা শিবির আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ৫ নভেম্বর:- নিষেধাজ্ঞা সত্ত্বেও হুগলি জেলার চাষের জমিতে অবাধে চলতে দেখা যায় ন্যাড়া পোড়ানো। স্বাভাবিক ভাবেই তাই উদ্বিগ্ন হয়ে ওঠে কৃষি ও পরিবেশবিদরা। এই ধান কাটার মরশুমে ন্যাড়া পোড়ানো বন্ধ করতে তৎপর হয়ে ওঠে প্রশাসনে। জেলার বিভিন্ন জায়গায় ব্লক প্রশাসনের কৃষি আধিকারিকরা চাষীদের নিয়ে ন্যাড়া পড়ানো বন্ধ করার জন্য সচেতনতা মুলক বৈঠক করছে। […]









