হুগলি , ২ জুলাই:- হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুর গ্রামপঞ্চায়েতের এক ঠিকাকর্মীকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। সিঙ্গুরের নসিবপুর গ্রামপঞ্চায়েতের ভান্ডারদহ গ্রামের ঠিকাকর্মী এক তৃনমুল কর্মীকে প্রকাশ্যে কান ধরানো ও হেনস্থা করার ছবি ভাইরাল হতেই সরগরম নসিবপুর গ্ৰাম পঞ্চায়েত। অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির কর্মী ও মহিলা কর্মীরা মিলে একটি দোকান থেকে শঙ্কর সী নামে তৃনমুল কর্মী জোর করে চায়ের দোকান থেকে বের করে টানা হেচরা করে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। জোরপূর্বক তাকে কান ধরতে বাধ্য করানো হচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নসিবপুর এলাকায় তুঙ্গে রাজনৈতিক পারদ। ঘটনার জেরে আজ শাসক দল তৃনমূলের তরফে নসিবপুর গ্ৰাম পঞ্চায়েতের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। উল্টোদিকে এদিন দুপুরে আমফান ও 100 দিনের কাজের বিভিন্ন পঞ্চায়েতে দূর্নীতি ও নসিবপুর পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের উপর শাসকদলের অত্যাচারের প্রতিবাদে সিঙ্গুর থানায় ডেপুটেশন দেয় বিজেপি কর্মীরা।
Related Articles
পুজোর মুখে কয়েক লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- পুজোর মুখে আরও ৬২ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করেছে রাজ্য সরকার। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আজ বিধানসভায় একথা জানিয়েছেন। তিনি বলেন, অস্তিত্বহীন, মৃত ও নকল মিলিয়ে ৬২ লক্ষ ২৪ হাজারের বেশি রেশন কার্ড ব্লক করা হয়েছে। ধারাবাহিকভাবে রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া চলবে।সূত্রের খবর, প্রায় দেড় কোটি […]
গুপ্তিপাড়া ফেরিঘাটে অবৈধ ভেসেল পারাপার বন্ধ করে দিল পঞ্চায়েত।
হুগলি, ১০ এপ্রিল:- বিপদজনক ভাবে ভেসেলে করে চলছে বালি পাথর বোঝাই লরি পারাপার। ক্ষতিগ্রস্থ হচ্ছে পঞ্চায়েতের রাস্তা। গুপ্তিপাড়া ফেরিঘাটে অবৈধ ভেসেল পারাপার বন্ধ করে দিল পঞ্চায়েত। সকাল হলেই সার সার বালি পাথর বোঝাই লরি ডাম্পার দাঁড়িয়ে পরে গুপ্তিপাড়া ফেরিঘাটের সামনে। রাস্তা দিয়ে চলাচলে অসুবিধায় পরতে সাধারন মানুষকে।ভেসেলে করে বালি পাথর নিয়ে লরি নদীয়ার শান্তিপুর যায়। […]
কোচবিহারে স্বস্তির খবব, কোটা ফেরত পড়ুয়াদের করোনা রিপোর্ট নেগেটিভ।
কোচবিহার,৬ মে:- করোনা আতঙ্কের মাঝে ফের স্বস্তির খবব মিলল কোচবিহারে। রাজস্থানের কোটায় আটকে পড়া ২৩৬৮ জন ছাত্রছাত্রীদের মধ্যে কোচবিহারের ৫৭ জন পড়ুয়া ও তাঁদের অভিভাবক সহ মোট ৯৬ জনের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কোটা থেকে কোচবিহারে ফেরত আসা ৫৭ জন পড়ুয়া ও তাঁদের অভিভাবক […]








