স্পোর্টস ডেস্ক, ২ জুলাই:- লাদাখে ভারত-চিন সীমান্তে বাড়তে থাকা অস্থিরতার কারণেই IPL এ চিনা স্পনসর নিয়ে সমালোচনা হয় ৷ সোমবারই ভারত সরকার 59টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে ৷ তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় টিকটিক অ্যাপও আছে ৷ আছে UC ব্রাওজারও ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিনা স্পনসরশিপ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত দেশ ও বোর্ডের কথা ভেবেই নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । বোর্ডের একটি সূত্র একথা সংবাদ মাধ্যমকে জানায় ৷ একই সঙ্গে IPL নিয়ে কবে বোর্ডের বৈঠক হবে, তাও এখনও ঠিক হয়নি বলে জানায় ওই সূত্র ৷ দেশের একটি সংবাদ সংস্থাকে ওই সূত্র জানায়, ‘‘ এখনও পর্যন্ত IPL নিয়ে বৈঠকের দিন নির্ধারণ করেনি বোর্ড৷ এখন আরও অন্যান্য বিষয় আছে যেগুলি নিয়ে বোর্ড আলোচনা করছে ৷ ফ্র্যাঞ্চাইজিগুলিও তাদের মতামত জানিয়েছে ৷ আমরা দেশ ও ক্রিকেটের কথা ভেবেই সিদ্ধান্ত নেব ৷ যখনই মিটিং হবে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ৷ ’’
Related Articles
স্পোর্টস ডে উদযাপন ইস্টবেঙ্গল ক্লাবে আইএসএল এর সম্ভাবনা শেষ হয়নি মত ইস্টবেঙ্গল কর্তার ।
স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- ১৩ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সর্বময় কর্তা দীপক দাসের জন্মদিন উপলক্ষ্যে ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল স্পোর্টস ডে । শতবর্ষের ক্রীড়া দিবসে ক্লাবে পতাকা উত্তোলন থেকে লাল-হলুদ বেলুনে সাজানো ক্লাব । ক্লাবের মূল দরজায় বসল স্যানেটাইজিং টানেল , নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে আয়োজন হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস […]
দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা, বাদ গেল না বিধায়িকা অদিতি মুন্সিও।
কলকাতা, ৩০ নভেম্বর:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা। আজ সকাল সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা বিধান নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি জ্যাংড়াতে পৌঁছে যায় এবং সাড়ে নটা থেকে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালায়। পাশাপাশি তার বাগুইআটির জ্যাংড়া এলাকা বাড়ি থেকে […]
বালিহল্ট বাসস্ট্যান্ডের কাছে একটি ম্যাজিক গাড়ি আগুনে ভস্মীভূত।
হাওড়া, ১১ মার্চ :- হাওড়ায় বালিহল্ট বাসস্ট্যান্ডের কাছে একটি ম্যাজিক গাড়িতে বুধবার রাতে আগুন লাগে। ওই গাড়িতে অ্যালমনিয়ামের বাসনপত্র ছিল। শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। Post Views: 435







