সুদীপ দাস , ১৩ জানুয়ারি:- পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা শুধু ভোট হওয়ার অপেক্ষা, দাবী উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ক্ষেশব প্রসাদ মৌর্য্যের। আজ হুগলির সপ্তগ্রাম বিধানসভায় কৃষক সুরক্ষা অভিযান কর্মসুচিতে আসেন কেশব প্রসাদ। প্রথমে তিনি মহানাদ বাজারতলা থেকে হুডখোলা গাড়িতে করে এক মিছিলে অংশগ্রহন করেন। মিছিল মহানাদের ঐতিহাসিক কালি মন্দিরে যায়। সেখানে কেশববাবু পুজো দেন। এরপর তিনি মিছিল করে মহানাদ শিব মন্দিরে আসেন। সেখানে পুজো দেওয়ার পর তাঁর কনভয় উপস্থিত হয় সুলতানগাছায়। সেখানে ৫ জন কৃষকের বাড়ি থেকে তিনি ভিক্ষা স্বরূপ চাল সংগ্রহ করেন। এরপর সেখানেই তিনি এক কৃষকের বাড়িতে দুপুরের আহার সারেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলায় ২০০-র বেশী আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির ক্ষমতায় আসা এখন শুধু ভোটের অপেক্ষা। রাজ্যে তৃণমূল ভয় পেয়ে গেছে। তাই দিকে দিকে আমাদের কর্মসুচির পথে বিক্ষোভ দেখাচ্ছে। মঙ্গলবার হুগলির গোঘাটের বিক্ষোভ প্রসঙ্গে মত কেশব প্রসাদের।
Related Articles
শহরে জল সরবরাহ নিয়ে বিশেষ উদ্যোগী হাওড়া পুরসভা। মন্দিরতলা থেকে চলছে পাইপ লাইন পাতার কাজ।
হাওড়া, ১ ফেব্রুয়ারি:- শহরে জল সরবরাহ নিয়ে বিশেষ উদ্যোগী হাওড়া পুরসভা। মন্দিরতলা থেকে চলছে পাইপ লাইন পাতার কাজ। পুরসভা সূত্রের খবর, পূর্বতন ৩৫, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা এবার পাকাপাকিভাবে দূর হতে চলেছে। সেই সঙ্গে ওই সমস্ত ওয়ার্ডের মানুষকে আর জল সমস্যায় ভুগতে হবেনা। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, হাওড়া পুরসভার জলের […]
পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন ট্যাক্সিতে হারানো মূল্যবান ব্যাগ।
হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন তাঁর দামী ক্যামেরার ব্যাগ। গত ৫ অক্টোবর একটি ট্যাক্সিতে ক্যামেরা সমেত ব্যাগটি ফেলে নেমে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল দশটা নাগাদ শুভদীপ দাসগুপ্ত নামের ওই অফিসার তাঁর পরিবারকে নিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেইড ট্যাক্সি […]
রানাঘাটে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সাথে গুলির লড়াই।
নদীয়া, ২৯ আগস্ট:- রানাঘাট চাবি গেটের কাছে ভরদুপুরে দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা ঘটল। এদিন রানাঘাট জি এন পি সি রোডের মিশন গেটের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। রানাঘাট সেনকো গোল্ড নামে ওই সোনার শোরুমে ৭ জনের এক সসস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র নিয়ে ওই শোরুমে প্রথমে ওই শোরুমের নিরাপত্তা কর্মীকে পিস্তল দেখিয়ে ভেতরে প্রবেশ করে। ওই […]











