হুগলি , ১ জুলাই:- হুগলি জেলায় চালু হয়ে গেল লাক্সারি ওয়াটার বাস পরিষেবা।বুধবার থেকে চালু হলো এই পরিষেবা। চন্দননগর থেকে কোলকাতা অবধি যাত্রীরা যেতে পারবে এই লাক্সারি ওয়াটার বাসে। লক ডাউনের ফলে বন্ধ ট্রেন পরিষেবা।সাধারণ মানুষকে কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছিল। এই পরিষেবা চালু হওয়ায় খুব কম সময়ে মানুষ চন্দননগর থেকে কোলকাতা পৌঁছে যেতে পারবে।এই পরিষেবা চালু হওয়ার খুশি সাধারণ মানুষ। চন্দননগর থেকে ছেড়ে শেওরাফুলি দাঁড়িয়ে কোলকাতা যাবে এই ওয়াটার বাস। মাথাপিছু ভাড়া ৩২০ টাকা।
Related Articles
সরস্বতীও এবার ৮০ ফুট।
উঃ২৪পরগনা, ২৩ জানুয়ারি:- দূর্গা পুজো ও কালী পুজো উপলক্ষ্যে বিশালকার প্রতিমা গড়ে তোলার দৃষ্টান্ত আগেও দেখা গেছে বারাকপুর মহাকুমায়।এবার বাগদেবীর আরাধনায় ৮০ফুটের সরস্বতী প্রতিমা ব্যারাকপুর মহাকুমাবাসীকে উপহার দিতে চলেছেন খড়দহ সূর্যসেন বালক সংঘের সদস্যরা। খড়দহ স্টেশন সংলগ্ন মাধব আশ্রম মাঠে বিরাট পরিসরে গড়ে তোলা হচ্ছে এই বিরাট বিদ্যার দেবীর প্রতিমা। প্রতিবছরই বিশেষভাবে প্রতিমা গড়ে সাধারণ […]
কিছুটা স্বস্তি রাজ্যবাসীর, নামছে ডেঙ্গির গ্রাফ।
কলকাতা, ২০ নভেম্বর:- রাজ্যবাসী তথা প্রশাসনকে কিছুটা স্বস্তি দিয়ে নামছে ডেঙ্গির গ্রাফ। শীত যত জাঁকিয়ে পড়বে রাজ্যে ডেঙ্গির প্রকোপ ততটাই কমবে বলে আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।তবে মশা বাহিত এই রোগের বিরুদ্ধে যুদ্ধে এখনই কোনরকম শৈথিল্য আনার পক্ষপাতি নয় রাজ্য সরকার। এমত অবস্থায় সোমবার স্বাস্থ্য দফতরের সার্বিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি রণকৌশালী ওই […]
বিজেপির পক্ষ থেকে শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের মধ্যে চাল গম আলু ও মাস্ক বিলি করা হল।
তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের মধ্যে চাল গম আলু ও মাস্ক বিলি করা হল। বিজেপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরাগতরু মিত্রের উদ্যোগে প্রয়োজনীয় জিনিসগুলি বিতরণ করা হয়। পরাগ বাবুর বক্তব্য শ্রীরামপুরের এই ২৭ নম্বর ওয়ার্ডে বহু গরিব মানুষ বাস করেন যারা করোনার ভ্রুকুটির ফলে লকডাউন এর […]










