হুগলি , ১ জুলাই:- মাঠে গরু চড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত দুই ও আহত এক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে হরিপাল থানার চন্দনপুর গ্রামবাসীকে পঞ্চায়েতের বাজেদিগরিয়া গ্রামে। মৃতরা হল অষ্টু মালিক(60), গোকুল ধাড়া (64)। আহত অপর এক গ্রামবাসী ভিকু সি কে আশংকাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সকালে অষ্টু মালিক মাঠে গরু চড়াতে গিয়ে কেবল লাইনের তারের সাথে হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে বাঁচাতে আরো দুই গ্রামবাসী বিদ্যুৎপৃষ্ট হয়। আহত অবস্থায় তিনজনকে হরিপাল গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুজন কে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গরু মারা গেছে।
Related Articles
বিপদসীমার ওপর দিয়ে বইছে সমুদ্র ।
দিঘা, ২১ আগস্ট:- বিপদসীমার ওপর দিয়ে বইছে সমুদ্র । আজও তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘা এবং সংলগ্ন উপকূল এলাকায়। জলে ভাসছে সৈকত সরণির রাস্তা । জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন পর্যটকরা । সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন । রয়েছে কড়া নজরদারি । রাতভর ব্যাপক বৃষ্টিপাতের পর শুক্রবার সকালে জোয়ারের সময় তীব্র জলোচ্ছ্বাস শুরু হয় দিঘা , […]
আনুষ্ঠানিকভাবে রাজ্য থেকে কোভিড বিধি প্রত্যাহার করে নেওয়া হল।
কলকাতা, ২৪ আগস্ট:- রাজ্য থেকে আনুষ্ঠানিক ভাবে কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়া হল। বৃহস্পতিবার ধনধান্যে স্টেডিয়ামে টেলি সম্মান প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা ঘোষণা করেন। এর ফলে প্রকাশ্য স্ত্থানে মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার করা বা দূরত্ব বিধি মানার মতো বিষয়গুলি আর পালন করার প্রয়োজনীয়তা রইল না। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন টেলিভিশন […]
বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের জল চুক্তির কড়া বিরোধিতা মমতার।
কলকাতা, ২৪ জুন:- রাজ্যকে অন্ধকারে রেখেই বাংলাদেশের সঙ্গে প্রধানমন্ত্রী গঙ্গা-তিস্তা জল বন্টন চুক্তি করেছেন। যা আগামী দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে […]








