কলকাতা, ২৩ আগস্ট:- রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে আরো ৫০০ টি সাঁওতালি এবং অলচিকি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে আদিবাসী কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন এছাড়াও দুশোটি রাজবংশী এবং দুইটি কামতাপুরি স্কুল খোলা হবে। আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে গত দশ বছরে এই সংক্রান্ত দপ্তর এর বাজেট ছয় গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি এই দিন জানান করনার তৃতীয় ঢেউয়ের উপর নজর রেখে পরিস্থিতি বুঝে পুজোর ছুটির পরে সব ধরনের বিধি মেনে রাজ্যের স্কুলগুলি খোলা হবে।
Related Articles
ফের আগুন হাওড়ায়।
হাওড়া,৭ ফেব্রুয়ারি:- ফের আগুন হাওড়ায়। হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার শ্রীরাম ঢ্যাং রোড বাবুডাঙ্গা এলাকায় আজ বিকালে একটি বহুতল বাড়ির নিচের তলায় আগুন লাগে। দমকল সূত্রে খবর বহুতলের মিটার বক্স থেকেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও বাসিন্দাদের ওই ফ্ল্যাটের পিছন দিকের দরজা দিয়ে প্রত্যেককেই বার করা হয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে মালিপাঁচঘড়া থানার […]
ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে শ্রীরামপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ।
হুগলি, ১৫ জুলাই:- ভুয়ো ভ্যাকসিন কান্ড এবং ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে আজ শ্রীরামপুর কোর্টের কাছে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক দলের পক্ষ থেকে প্রতিবাদে অবস্থান ধরনা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে বলতে গিয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু অভিযোগ করেন যে বর্তমানে ভ্যাকসিন নিয়ে ব্যাপক দলবাজি হচ্ছে পয়সার বিনিময়ে ভ্যাকসিন দেয়া হচ্ছে। যারা পয়সা দিতে […]
শিলিগুড়িতে বিজেপির মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা , ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দিল পুলিশ ।
শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর:- শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার ডাকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। এদিন মিছিলটি শুরু হয় শিলিগুড়িরর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে সুইমিং পুলের সামনে থেকে। এরপর মিছিলটি হাসমিচকের কাছে পৌঁছাতে মিছিল আটকাতে আগে থেকেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এবং তার সাথে সাথে ব্যারিকেড। এরপর মিছিলটি হাসপাতাল মোড় পাড় করতেই প্রথম […]






