হাওড়া , ২২ জুন:- বালিতে বন্ধ হয়ে গেল অরুণ ইলেক্ট্রিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানা। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন এখানকার কর্মীরা। বালি থানার অন্তর্গত বেলুড় স্টেশন রোডেই রয়েছে এই কারখানা। যেখানে কাজ করেন প্রায় ৪০ জন। প্রত্যেক মাসের ২২ তারিখ কর্মীদের বেতন হত। সোমবার সকালে যখন শ্রমিকরা কাজ করতে আসেন তখন কারখানা বন্ধের নোটিশ দেখেন তারা। গেটে তালা দেখে শ্রমিকরাও কার্যত হতবাক হয়ে যান। কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি বলে শ্রমিকরা জানান। কারখানার শ্রমিকরা জানান, মালিকপক্ষ মৌখিকভাবে বলেছিল লকডাউনের সময় যে তিন মাস কারখানা বন্ধ ছিল সেই সময়কার ৭৫ শতাংশ টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু লকডাউনের পর কারখানা ১৫ দিন চালানোর পরেও টাকা না দিয়ে কারখানা লকআউট করে দিল মালিকপক্ষ। শ্রমিকদের দাবি অবিলম্বে বেতন দিতে হবে এবং কারখানা খুলতে হবে।
Related Articles
চলছে মাধ্যমিক, খালি গলাতেই বক্তৃতা দিলেন মন্ত্রী।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- চলছে মাধ্যমিক পরীক্ষা, আইন মেনেই মাইক ছাড়া বক্তব্য রাখলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের সময়ে মাইক বাজানো নিষেধ। এবার সেই আইনকে হাতিয়ার করেই মাইক ছাড়াই অনুষ্ঠানে বক্তৃতা দিলেন মন্ত্রী অরূপ রায়। হাওড়ার বেলুড়ে গিরিশ ঘোষ রোডের একটি রক্তদানে সাউন্ড বাক্স থাকলেও না চালানোর নির্দেশ দেন মন্ত্রী। নিজেও মাইক ছাড়াই […]
পঞ্চম দফায় ৩০% বুথ অতিস্পর্শকাতর : সূত্র কমিশন
কলকাতা , ১৫ এপ্রিল:-আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনকে সুস্ঠ এবং স্বাভাবিক করতে দফায় দফায় নির্বাচন এর সঙ্গে জড়িত জেলাশাসকের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশন সূত্রে খবর পঞ্চম দফায় মোট বুথের ৩০ শতাংশ বুথ অতিস্পর্শকাতর । স্পর্শ কাতর বুধ গুলির মধ্যে সিংহভাগ বুথই রয়েছে নদীয়া এবং উত্তর ২৪ পরগনায়। […]
আগামীকাল বিজেপির নবান্ন অভিযানের আগে পুলিশি প্রস্তুতি তুঙ্গে।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- আগামীকাল বিজেপি’র নবান্ন অভিযানের আগে সোমবার সকাল থেকেই হাওড়ায় পুলিশি প্রস্তুতি ছিল তুঙ্গে। হাওড়া স্টেশন, শিবপুর পুলিশ লাইন, নবান্ন নিকটবর্তী কাজীপাড়া মোড়ে পুলিশের গাড়িতে ছয়লাপ রয়েছে। কয়েক হাজার পুলিশ কর্মী বিভিন্ন জেলা থেকে আগামীকালের নবান্ন অভিযান উপলক্ষে মোতায়েন করা হয়েছে। এদিন সাঁতরাগাছির পর হাওড়া ময়দানে প্রস্তুতি দেখতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত […]








