হাওড়া , ২২ জুন:- করোনা সতর্কতা হিসাবে এবার পুলিশ কর্মীদের স্বাস্থ্যের নিরাপত্তায় নজর দিল হাওড়া সিটি পুলিশ। হাওড়ায় ট্রাফিক পুলিশ গার্ডের অফিসগুলি জীবাণুমুক্তকরণ করা হল। হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রের খবর, রবিবার সিটি পুলিশ এলাকার বিভিন্ন ট্রাফিক গার্ডের অফিস পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ করা হয়। রবিবার কোনা ট্রাফিক গার্ড, সেকেন্ড হুগলি ব্রিজ ট্রাফিক গার্ড, হাওড়া ট্রাফিক গার্ড, লিলুয়া ট্রাফিক গার্ড, এবং গোলাবাড়ি ট্রাফিক গার্ডের দপ্তর স্যানেটাইজেশন করা হয়। পুলিশ সর্বক্ষণ সামনে থেকে করোনা মোকাবিলা করছে।করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে। মানুষের কাছাকাছি থাকতে হচ্ছে অনেক বেশি সময় ধরে। এই পরিস্থিতিতে তাদের নিরাপদে রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related Articles
গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ায় সাংসদ অর্জুন সিং।
হাওড়া , ২৭ জানুয়ারি:- গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ার শ্রী জৈন হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি থাকা গুলিবিদ্ধ দলীয় কর্মীকে বুধবার বেলায় দেখতে যান বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং। দলীয় কর্মীকে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ঠাকুরের আশীর্বাদে গুলিবিদ্ধ প্রমোদ দুবে বেঁচে গিয়েছেন। তবে যারা গুলি চালিয়েছে, তারা বহাল তবিয়তে […]
স্মামী বিবেকানন্দের ১৫৭ তম জন্ম দিবস উপলক্ষে চুঁচুড়ায় এ,বি,ভি, পি একটি শোভাযাত্রা করে।
হুগলি,১২ জানুয়ারি:- স্মামী বিবেকানন্দের ১৫৭ তম জন্ম দিবস উপলক্ষে চুঁচুড়ার হুগলি মোর থেকে সকাল ১১টা নাগাত এ,বি,ভি, পি চুঁচুড়া শহর ইউনিট একটি মিছিল শোভাযাত্রা করেন। এদিন এই শোভাযাত্রায় কলেজ পড়ুয়াদের সাথে পা মেলাতে সমাজের বেস কিছু বিশিষ্ট মানুষদের, সঙ্গে উপস্তিত ছিলেন রাজনৈতিক দলের নেতারাও। এদিন এই শোভাযাত্রার নেতৃত্ব দেন হুগলি জেলার বিভাগ সংযোজগ রাজীব ঘড়ামী […]
পুকুর ভরাটের অভিযোগ , ভরাটকারীকে প্রকাশ্যে ধমক বিধায়কের।
হুগলি, ১৪ এপ্রিল:- দলীয় নেতার কা্ছ থেকে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সরেজিমিনে পরিদর্শন বিধায়কের। অভিযুক্তকে ডেকে প্রকাশ্যে ধমক দিয়ে সাত দিনের মধ্যে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিধায়ক। ঘটনাটি হুগলী-চুঁচুড়া পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের নজরুল সরনি এলাকার। ওই এলাকাতেই একটি পুকুর রয়েছে। অভিযোগ পুকুরের পাশের প্লটের মালিক তথা ওই এলাকার বাসিন্দা বিপদ তারন দাস […]







