হুগলি , ২২ জুন:- করোনা পরিস্থিতিতে এ বছর হচ্ছে না মাহেশে ৬২৪ তম বর্ষের রথযাত্রা। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা। তবে নিয়ম মেনে হবে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুজো অর্চনা। বিগত বছরগুলির মতো নেই কোনও ব্যাস্ততা। স্নানপিঁড়ির মাঠে বসেনি কোনো মেলার স্টল। মন্দির ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন, নিয়ম রীতি মেনেই রথের দিন সকালে তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের চাতালে রাখা হবে। ২৫ জনের বেশি কেউ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না। বিকাল সাড়ে তিনটেয় তিন বিগ্রহকে মন্দিরের চাতাল থেকে পাশেই অস্হায়ী মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর বেলা চারটেয় জগন্নাথ, বলরাম এর নারায়ণ শিলা রথের চারিদিকে তিনবার প্রদক্ষিন করিয়ে মূল মাসীর বাড়ি নিয়ে যাওয়া হবে।আবার শুক্লা দশমীতে নারায়ণ শিলা ফিরবে মন্দিরে। তবে যাওয়া এবং আসা দু’ক্ষেত্রেই খুব কম সংখ্যক সেবায়েত উপস্থিত থাকতে পারবেন। জগন্নাথ ট্রাস্ট বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন, “করোনার কথা মাথায় রেখে মানুষের জীবনের স্বার্থে রথযাত্রা স্থগিত রাখা হয়েছে।”
Related Articles
শিল্ডে ফুটবলারদের চিন্তা দূর আইএফএ-র
প্রসেনজিৎ মাহাতো , ২২ নভেম্বর:- শিল্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। জৈব বলয় না থাকায় অনেক প্রশ্ন উঠেছিল। সেই সমস্ত নেটিজেনদের ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে ফেলে দিলেন আইএফএ সচিব। আসন্ন আইএফএ শিল্ডে অংশ নেওয়া ১২ দলের প্রত্যেক ফুটবলার–কোচ–সাপোর্ট স্টাফদের মাথাপিছু তিন লাখ টাকার স্বাস্থ্যবিমা করিয়ে দিচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। দলগুলির কাছে আইএফএ–র তরফে এসওপি পাঠানো […]
জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে।
হুগলি ,৩ জানুয়ারি:- জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে।গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক সঞ্জয় দাসের নাইট ডিউটি ছিল।কাজ করত পাটঘরে।কাজের জন্য ওপর থেকে পাট নামিয়ে হাপিয়ে যাওয়ার পর বসেছিল।পরে আবার পাট নামানোর আগে ওপর থেকে পাটের গাট তার গায়ে পড়ে যেতেই যন্ত্রনায় কাতরাতে থাকে।সংগে সংগে সহযোগিরা তাকে মিলের ডিসপেন্সারিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় […]
গোপীনাথ ঘাটে গোপীর বস্ত্রহরণ , গামছা পরেই থানায় অভিযোগ দায়ের !
সুদীপ দাস, ৯ সেপ্টেম্বর:- সত্যের গোপীনি নয়, ঘোর কলিযুগে গোপীর বস্ত্রহরণ! কলি বলে কথা তাই এ যুগের শ্রী কৃষ্ণও বদের ভারি। দেওয়া তো দূরের কথা মোবাইল, টাকা-পয়সা সহ বস্ত্র নিয়ে পগারপার। অগত্যা গামছা পরেই থানায় এলেন গোপী। অভিযোগ জানালেন। লক্ষ্মীবার দুপুরে এই ঘটনাতেই তোলপাড় চন্দননগরের গোপীনাথ ঘাট। এদিন হুগলীর গুরাপ থানার ব্যবসায়ী নব্যেন্দু পাল নিজের […]







