চিরঞ্জিত ঘোষ , ১৭ জুন:- হুগলি জেলার অতিরিক্ত জেলা শাসক এবং শ্রীরামপুরের মহকুমা শাসকের উপস্থিতিতে চন্ডীতলা ব্লক এর সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের নিয়ে আজ একটি বৈঠক হয় । এই বৈঠকে মূলত করোনা এবং ১০০ দিনের কাজের বিষয় গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ খবর জানিয়ে চন্ডীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লক্ষণ ভৌমিক বলেন যে আজকের আলোচনার পর যে রূপরেখা গুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে কাজ শুরু করব । আমফ্যানের ঝড়ে গাছ পড়েছে , সমস্ত পুকুর গুলি নষ্ট হয়েছে সেগুলোতেও যাতে ১০০ দিনের কাজ করা যায় সে ব্যাপারে আধিকারিকরা আমাদের কাছ থেকে স্কিম চেয়েছেন, স্কিম দিলে এই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
Related Articles
আহিরীটোলা ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হাওড়ার কিশোরের।
হাওড়া, ১৮ জুলাই:- শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য পাড়ার অন্য কিছু যুবকের সঙ্গে কলকাতার আহিরীটোলা ঘাটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। সমীর রাজপুত (১৭) নামের ওই কিশোর হাওড়ার জগাছা থানা এলাকার ব্রজনাথ লাহিড়ি লেনের শ্রমিক কলোনীর বাসিন্দা। ওই কিশোর হাওড়া ময়দানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর […]
কোচবিহারের চান্দামারিতে ১৮ বিঘা গাঁজার চাষ কেটে পুড়িয়ে দিল পুলিশ
কোচবিহার, ১৪ জানুয়ারি:- জেলার এলাকায় অভিযান অবৈধ গাঁজার চাষ নষ্ট করল পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ কোচবিহারের ১ নং ব্লকের চান্দামারি গ্রাম এলাকায় প্রায় ১৮ বিঘা জমির অবৈধ গাঁজা চাষ নষ্ট করা হয়। যদিও ওই এলাকায় যারা গাঁজা চাষ করেছে তাদের কাউকে গ্রেপ্তার বা আটক করা হয় নি বলে জানা গিয়েছে। কোচবিহার কোতোয়ালি থানার […]
হাওড়া ব্রিজে এই নিয়ে দ্বিতীয়বার উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন মহিলা।
হাওড়া , ৯ জুলাই:- এক মাসের ব্যবধানে এই নিয়ে পরপর দু’বার। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের আরও একবার পুলিশের নজর এড়িয়ে চার নম্বর পিলার ধরে হাওড়া ব্রিজে উঠে পড়েন ডলি ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন এক মহিলা। মিনিট দশেকের মধ্যেই তাকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। এর আগেও গত ৭ জুন রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েছিলেন […]




