হাওড়া , ২৩ অক্টোবর:- রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান। আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহের মধ্যেই শুক্রবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে সপ্তমীর পুজো। এদিন মহাসপ্তমীর সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। চলছে হালকা বৃষ্টি। এরমধ্যেই হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে বাড়ির পুজো এবং বারোয়ারি পুজোর উদ্যোক্তারা কলা বউ স্নান করাতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে।
Related Articles
লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক সাড়া , মাত্র ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়লো , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৮ আগস্ট:- ‘দুয়ারে সরকারে’র ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন জেলায় জেলায় শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। করোনা বিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে শিবিরের বাইরে জমায়েত করছেন বহু মানুষ। সেই সমস্যা সমাধানে ‘দুয়ারে সরকারে’র সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে বাড়ানো হতে পারে ক্যাম্পের সংখ্যাও। চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন […]
বাম আমলে কলেজ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের দ্বারস্থ মন্ত্রী।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- বাম আমলে কলেজ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় অধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন। বিধানসভায় আজ তিনি এই অভিযোগের নথিপত্র সহ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। শোভনদেব বাবু তাঁর অভিযোগে জানিয়েছেন, ২০০১ থেকে ২০০৮ সালের মধ্যে নিয়ম না মেনে বিভিন্ন কলেজে শিক্ষক নিয়োগ করা হয়েছে। পাবলিক […]
চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা।
উঃ২৪পরগনা, ১৭ ডিসেম্বর:- বাংলাদেশে গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে ব্যারাকপুরে এসে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর আদালত ভবনের আইনজীবীরা এই দিন বিজেপি লিগেল সেল ব্যারাকপুর আদালত শাখার পক্ষ থেকে আইনজীবীরা তার হাতে সম্বর্ধনা তুলে দেন। তুলে দেওয়া হয় ভারতীয় ন্যায় সংহিতার আইনের বই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ ও […]








