হুগলি , ১৬ জুন:- হুগলির গুড়াপ থানার অন্তর্গত গোপালপুরে মুড়ির কারখানায় বিদ্ধুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক তরুনের। মৃত ওই যুবকের নাম অঙ্কন ঘোষ(২১)। সে হুগলির হরিপাল কলেজের ছাত্র।মুড়ির ব্যবসা করে পড়াশুনা করত। সূত্রে জানা গেছে মুড়ি কারখানায় মুড়ি ভাজার সময় কোনভাবে মেশিনে বিদ্যুৎস্পৃষ্ঠ হন তিনি। তাকে হুগলির ধনেখালি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন।পরে মৃতদেহটিকে চুচূড়া ইমামবাড়া হাসপাতালের ময়নার তদন্ত জন্য পাঠানো হয়েছে।এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Related Articles
ফেসবুকের পোষ্ট দেখে উদ্ধার কিশোরী ব্যান্ডেলে।
সুদীপ দাস , ১ জুলাই:- ফেসবুকের পোষ্ট দেখে রেলওয়ে প্লাটফর্ম থেকে এক কিশোরীকে (প্রমানস্বাপেক্ষ তরুনীও হতে পারে) উদ্ধার করলো ডালসা (ডিস্ট্রিক্ট লিগাল সেল অথরিটি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর ব্যান্ডেল স্টেশনে। দিনকয়েক ধরে ওই স্টেশনে একটি মেয়েকে দেখা যচ্ছিলো। সম্প্রতি মেয়েটির ছবি সহ ফেসবুকে একটি পোষ্ট করেন জনৈক মহিলা। সেই পোষ্ট দেখেই মেয়েটিকে উদ্ধারে উদ্যোগী […]
ফের বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- ফের বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী। চলতি অধিবেশনে বাজেট পেশের দিন বিধানসভায় ছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেদিন সভার অন্দরে তিনি আলাদা করে কোনো বক্তব্য রাখেননি। তবে সূত্রের খবর বৃহস্পতিবার বিধানসভায় বাজেট আলোচনায় অংশ নেবেন তিনি। বিধানসভা সূত্রে খবর, বৃহস্পতিবার প্রথমার্ধের অধিবেশনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। নারী শিশু সমাজকল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন […]
মানবিক পুলিশ। পুলিশের অ্যাম্বুলেন্স করেই হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
হাওড়া,২ মে:- শুক্রবার লকডাউনের রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন হাওড়ার বালির বাসিন্দা এক ব্যক্তি। অ্যাম্বুলেন্স না পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না পরিবারের লোকেরা। অবশেষে হাওড়া সিটি পুলিশের সহায়তায় অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে হাওড়া বালি থানা এলাকার মোহনলাল বাহালওয়ালা রোডের বাসিন্দা সোমেশ ভট্টাচার্য্য নামে এক ব্যক্তি […]







